Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কুয়েতি এয়ার ডিফেন্সের ‘ভুল’ নিশানায় ধ্বংস ৩ মার্কিন যুদ্ধবিমান, আরবদুনিয়ার আকাশসীমায় বিপত্তি

সংঘাতের তৃতীয় দিনে আরবদুনিয়ার (Iran Israel) আকাশসীমায় ঘটে গেল এক নজিরবিহীন বিপত্তি। কুয়েতি এয়ার ডিফেন্সের ‘ভুল’ নিশানায় বা ‘ফ্রেন্ডলি ফায়ার’-এ ধ্বংস হয়ে গেল আমেরিকার তিনটি অত্যাধুনিক F-15E ‘স্ট্রাইক ইগল’ যুদ্ধবিমান।

কুয়েতি এয়ার ডিফেন্সের ‘ভুল’ নিশানায় ধ্বংস ৩ মার্কিন যুদ্ধবিমান, আরবদুনিয়ার আকাশসীমায় বিপত্তি

ছবি সংগৃহীত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 2 March 2026 18:51

দ্য ওয়াল ব্যুরো: ইরান-আমেরিকা যুদ্ধের (Iran US War) বারুদে কার্যত দাউদাউ করে জ্বলছে গোটা পশ্চিম এশিয়া। সংঘাতের তৃতীয় দিনে আরবদুনিয়ার (Iran Israel) আকাশসীমায় ঘটে গেল এক নজিরবিহীন বিপত্তি। কুয়েতি এয়ার ডিফেন্সের ‘ভুল’ নিশানায় বা ‘ফ্রেন্ডলি ফায়ার’-এ ধ্বংস হয়ে গেল আমেরিকার তিনটি অত্যাধুনিক F-15E ‘স্ট্রাইক ইগল’ যুদ্ধবিমান। সোমবার সন্ধ্যায় এই খবর নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM)।

কুয়েতের আকাশে নজিরবিহীন ‘বিভ্রান্তি’

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, কুয়েতের আকাশসীমায় তিনটি যুদ্ধবিমানই ভেঙে পড়েছে। তবে স্বস্তির বিষয় এই যে, তিনটি বিমানের মোট ৬ জন চালকই (প্রতি বিমানে ২ জন করে) বিপদের মুহূর্তে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন। তাঁদের উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তাঁরা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েত সরকার এই অনভিপ্রেত ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি যুদ্ধবিমান লেজের দিক থেকে আগুনের গোলা নিয়ে লাট খেতে খেতে আকাশ থেকে খসে পড়ছে, আর কয়েক সেকেন্ডের ব্যবধানে প্যারাশুট নিয়ে বেরিয়ে আসছেন পাইলটরা।

নিশানায় তেল শোধনাগার ও অসামরিক এলাকা

যুদ্ধের আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল বিশ্বের জ্বালানি বাজারেও। সোমবার ইরানের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ‘আরামকো’-র রাস তনুরা শোধনাগার। বিশ্বের অন্যতম প্রধান এই তেল শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুবাইয়ের মতো ব্যস্ততম বিমানবন্দরও কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। তেহরানের দাবি, আমেরিকা ও ইজরায়েলের মিসাইল হানা দিয়েছে ইরানের মিনাব শহরের একটি স্কুলে, যেখানে শিশু-সহ ১৬০ জনের মৃত্যু হয়েছে। পাল্টা দুবাইয়ের এক বিলাসবহুল হোটেলেও আছড়ে পড়েছে ইরানের ক্ষেপণাস্ত্র।

খামেনেই-এর মৃত্যু ও তেহরানের ‘বিস্ফোরক’ বদলা

যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর মৃত্যুর পর থেকেই তেহরান যে রণং দেহি মেজাজে ধরা দেবে, তা আঁচ করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সোমবার সকালে গালফ অঞ্চলের একাধিক বড় শহরে যেভাবে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, তার তীব্রতা সামরিক পর্যবেক্ষকদেরও চমকে দিয়েছে। ইজরায়েলের তেল আভিভ থেকে শুরু করে জেরুজালেম— সর্বত্রই বেজে চলেছে সাইরেন। ইজরায়েলি সেনার দাবি, ইরান থেকে ধেয়ে আসা অসংখ্য মিসাইল তারা চিহ্নিত করেছে।

যুদ্ধের মেঘে ঢাকা বিশ্ববাণিজ্য

গত ৭২ ঘণ্টায় এই যুদ্ধের পরিধি কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ইরানের সমর্থনে হিজবুল্লার মতো গোষ্ঠীগুলিও ময়দানে নেমে পড়েছে। পশ্চিম এশিয়ার এই অস্থিতিশীলতা এশিয়া-ইউরোপ বিমান পরিষেবা এবং বিশ্ববাণিজ্যকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। আপাতত বিশ্ব তাকিয়ে রয়েছে পেন্টাগন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে।


```