Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা! জানলা ভেঙে ঢোকার চেষ্টা দুষ্কৃতীর, আটক অভিযুক্ত

কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। তবে ওই ব্যক্তি কী উদ্দেশ্যে সেখানে এসেছিল বা তাঁর পরিচয় কী— তা এখনও প্রকাশ করা হয়নি।

আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা! জানলা ভেঙে ঢোকার চেষ্টা দুষ্কৃতীর, আটক অভিযুক্ত

জেডি ভ্যান্সের বাড়িতে হামলা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 5 January 2026 18:44

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের (US Vice President) ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের (JD Vance) ওহাইওর বাড়িতে গভীর রাতে নিরাপত্তা নিয়ে চাঞ্চল্য ছড়াল। সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার মধ্যরাতে বাড়ির আশপাশে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তৎপর হয় সিক্রেট সার্ভিস ও স্থানীয় পুলিশ।

ঘটনাটি ঘটে সিনসিনাটির ইস্ট ওয়ালনাট হিলস এলাকার উইলিয়াম হাওয়ার্ড টাফট ড্রাইভে ভ্যান্সের বাসভবনের কাছে। রাত প্রায় সওয়া ১২টা নাগাদ এক সিক্রেট সার্ভিস অফিসার স্থানীয় পুলিশকে জানান, ওই বাড়ির কাছে এক ব্যক্তিকে পূর্বদিকে দৌড়ে যেতে দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গেই এলাকায় পৌঁছয় সিনসিনাটি পুলিশ ও সিক্রেট সার্ভিসের দল।

কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। তবে ওই ব্যক্তি কী উদ্দেশ্যে সেখানে এসেছিল বা তাঁর পরিচয় কী— তা এখনও প্রকাশ করা হয়নি। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, অভিযুক্ত ব্যক্তি ভ্যান্সের বাড়ির ভিতরে ঢুকতে পারেননি।

সিএনএনের খবরে জানানো হয়েছে, ঘটনার সময় ভ্যান্স পরিবারের কেউই ওই বাড়িতে ছিলেন না। যদিও ঘটনাস্থলের কিছু ছবিতে বাড়ির জানালার কাচ ভাঙা অবস্থায় দেখা গিয়েছে। তবে ওই ক্ষয়ক্ষতি কী ভাবে হল এবং আটক ব্যক্তির সঙ্গে তার সরাসরি কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলেননি তদন্তকারীরা।

CNN-এর রিপোর্ট অনুযায়ী, আমেরিকান পুলিশ এবং গোয়েন্দাদের মতে, হামলাকারী বাড়ির ভিতরে ঢুকতে পারেনি। যা ভাঙচুর, সব বাইরেই হয়েছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গিয়েছে, জানলার কাচ ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কোনও আশঙ্কা নেই। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলাকালীন সব দিক খোলসা করা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।

ভেনেজুয়েলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে এখন কাটাছেঁড়া চলছে। এরই মধ্যে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলার ঘটনা অনেক প্রশ্ন তুলে দিল। অনেকেই বলাবলি করছে, মাদুরোর ঘটনার সঙ্গে এই হামলার ঘটনার পরোক্ষ কারণ থাকলেও থাকতে পারে।


```