Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্ত্রী উষাকে ভারতে ফেরত পাঠাবেন কবে, ঘুরছে প্রশ্ন

অনেকেই তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্সকে নিয়ে শেল বিঁধেছেন ভ্যান্সকে। জেডি ভ্যান্সের এ ধরনের কথা একপ্রকার ভণ্ডামি ও বিদেশি-বিদ্বেষের নামান্তর বলে সোশ্যাল মিডিয়ায় কচুকাটা হচ্ছেন ভ্যান্স।

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্ত্রী উষাকে ভারতে ফেরত পাঠাবেন কবে, ঘুরছে প্রশ্ন

জেডি ভ্যান্সের পত্নী উষা ভারতীয় পরিযায়ী প্রবাসীর সন্তান।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 8 December 2025 17:38

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফের বেফাঁস মন্তব্য করে বিপাকে। এদেশের মাটিতে বিদেশ থেকে আসা মানুষের স্রোত আমেরিকার স্বপ্নহরণ করেছে। বলেছেন, মার্কিন দ্বিতীয় নাগরিক ভ্যান্স। তাঁর এই মন্তব্যেই সমালোচনা-নিন্দার গিলোটিনে পড়েছেন তিনি। অনেকেই তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্সকে নিয়ে শেল বিঁধেছেন ভ্যান্সকে। জেডি ভ্যান্সের এ ধরনের কথা একপ্রকার ভণ্ডামি ও বিদেশি-বিদ্বেষের নামান্তর বলে সোশ্যাল মিডিয়ায় কচুকাটা হচ্ছেন ভ্যান্স।

জেডি ভ্যান্সের পত্নী উষা ভারতীয় পরিযায়ী প্রবাসীর সন্তান। সে কারণে বহু মানুষ ভ্যান্সকে বলেছেন, আপনার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রীকে আগে ভারতে পাঠিয়ে দেখান। কেউ কেউ নিহত সমাজকর্মী কার্কের স্ত্রী এরিকার সঙ্গে তাঁর সম্পর্ক তুলে ধরে লিখেছেন, তাহলে এবার কি ভ্যান্স উষা ও তাঁর বাচ্চাদের ভারতের বিমানে তুলে দেবেন?

এক এক্সবার্তায় ভ্যান্স বলেন, গণহারে আমেরিকায় বিদেশি লোকরা চলে আসায় মার্কিন কর্মীদের কাজের সুযোগ নষ্ট হয়েছে। ভ্যান্সের অভিযোগ, তাঁর এই মতের বিরোধিতা করে যারা বলছে, তারা আসলে পুরনো ব্যবস্থা থেকে ফায়দা তোলার পক্ষপাতী। ভ্যান্সের এই কথার জবাবে লেখক-রাজনৈতিক ভাষ্যকার ওয়াজাহাত আলি বলেছেন, এর মানে এই যে আপনি উষা, তাঁর ভারতীয় পরিবার ও আপনাদের দ্বিজাতি মিশ্রণের সন্তানদের আপনি ভারতে পাঠিয়ে দিতে চান।

ভ্যান্সের এই মন্তব্য মার্কিন মুলুকে বাস করা অভিবাসীদের নিয়ে। এর জবাবে আমেরিকার প্রথম এশীয়-আমেরিকান এবং প্রথম হিন্দু-আমেরিকান সেকেন্ড লেডি উষা যে ভারতীয় বংশোদ্ভূত তা মনে করিয়ে দিয়েছেন অনেকে। তাঁদের মতে, বিদেশি অভিবাসীদের নিয়ে যদি ভ্যান্সের প্রবল আপত্তি থাকে তাহলে তাঁর উচিত প্রথমেই উষাকে বিদায় দেওয়া।

সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, আরে আপনার স্ত্রী তো এক ভারতীয় অভিবাসীর মেয়ে। আরেকজন লিখেছেন, আপনার স্ত্রীকে ভারতে পাঠিয়ে দিন, তাহলে আমরা বিশ্বাস করব আপনি যা বলছেন তা সত্যি। বাদামি চামড়ার প্রতি আপনার ঘৃণা প্রকাশ পেয়েছে, তাহলে আপনি কি এবার উষাকে ত্যাগ করবেন। আমাদের জানান, ওদের বিমানের টিকিট কবে কাটবেন।


```