Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সাদ্দামের মতো পরিণতি হবে খামেইনির! অতীত মনে করিয়ে চরম হুঁশিয়ারি ইজরায়েলের

২০০৩ সালের আমেরিকা ইরাক আক্রমণ করার পরে সাদ্দাম হুসেন গা ঢাকা দিয়েছিলেন। দিনের পর দিন আত্মগোপনে থাকার পর তাঁকে মাটির তলার এক বাঙ্কার থেকে উদ্ধার করে মার্কিন সেনা। 

সাদ্দামের মতো পরিণতি হবে খামেইনির! অতীত মনে করিয়ে চরম হুঁশিয়ারি ইজরায়েলের

আয়াতোল্লা আলি খামেইনি এবং সাদ্দাম হুসেন

শেষ আপডেট: 17 June 2025 20:20

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যের উত্তাপ ক্রমশ বাড়ছে। বিগত কদিন ধরে লাগাতার একে অপরকে হামলা করছে ইরান-ইজরায়েল (Iran Israel Conflict)। সম্পর্কের ইতিহাসে এই মুহূর্তে পরিস্থিতি সবচেয়ে সংঘাতপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন কূটনীতিকরা। এই অবস্থায় আবার ইরানকে ইরাকের কথা মনে করাল ইজরায়েল।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেইনিয়ের (Ayatollah Ali Khamenei) পরিণতি হতে পারে ইরাকের প্রাক্তন শীর্ষ নেতা সাদ্দাম হুসেনের (Saddam Hussein) মতোই! এমনই হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, “প্রতিবেশী দেশের সর্বোচ্চ নেতার পরিণতি হয়েছিল, ইরান যেন সেটা ভুলে না যায়। খামেইনিরও একই পরিণতি হবে সাদ্দামের মতো।”

আন্তর্জাতিক এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ইজরায়েলের মন্ত্রী এমনটাই বলেছেন। আর এতেই আরও বিতর্ক বেড়েছে। কারণ, সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল ইজরায়েল খামেইনিকে হত্যার পরিকল্পনা করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে পরিকল্পনার বিরোধিতা করেন বলে ওই রিপোর্টে উল্লেখ রয়েছে।

এদিকে অনেকে মনে করছেন, একুশ বছর আগে ইরাকের ক্ষেত্রে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যে কৌশল নিয়েছিলেন, তাই যেন ফিরিয়ে এনেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

২০০৩ সালের আমেরিকা ইরাক আক্রমণ করার পরে সাদ্দাম হুসেন গা ঢাকা দিয়েছিলেন। দিনের পর দিন আত্মগোপনে থাকার পর তাঁকে মাটির তলার এক বাঙ্কার থেকে উদ্ধার করে মার্কিন সেনা। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরে ২০০৬ সালে সাদ্দামকে ফাঁসিতে ঝোলানো হয়। সেই মৃত্যুদণ্ডের ভিডিও-ও ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। এখন সেই দৃষ্টান্তই তুলে ধরতে চাইছে ইজরায়েল বলে বিশেষজ্ঞদের মত। 


```