ইরানের (Iran) রাজধানী তেহরানের (Tehran) একটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা দু'টি এফ-১৪ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইজরায়েল, এমনই দাবি করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স (IDF)।

যুদ্ধবিমান ধ্বংসের ফুটেজ
শেষ আপডেট: 17 June 2025 11:28
দ্য ওয়াল ব্যুরো: ইরানের (Iran) রাজধানী তেহরানের (Tehran) একটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা দু'টি এফ-১৪ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইজরায়েল, এমনই দাবি করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স (IDF)। সেই সঙ্গে ইজরায়েলের দিকে পাঠানো একটি ড্রোন হামলার (Drone Attack) চেষ্টা ভেস্তে দেওয়ার কথাও জানানো হয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ জানিয়েছে, “তেহরানের একটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা দু'টি এফ-১৪ যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওই বিমানগুলি ইজরায়েলি বিমানের উপর হামলা চালানোর উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছিল।”
পাশাপাশি, একটি ড্রোন লঞ্চ সেল তৈরি হচ্ছিল বলেও গোয়েন্দা রিপোর্টে জানা যায়। সেই অনুযায়ী দ্রুত হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইজরায়েলি বাহিনী।
এই হামলার কিছুক্ষণ আগেই ইরানের একাধিক জায়গায়, বিশেষ করে তেহরান ও কোমের কাছাকাছি একটি পরমাণু কেন্দ্রে বড়সড় বিমান হামলা চালায় ইজরায়েল। যাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ কয়েকজন সেনা আধিকারিক ও পরমাণু বিজ্ঞানী। ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ পরিকাঠামোও।
RECAP of Our Recent Operations Over Tehran:
🛫 Strike on two F-14 fighter jets that were located at an airport in Tehran. These jets were intended to intercept Israeli aircraft.
❌ Thwarted a UAV launch attempt toward Israel.
🎯 Eliminated a launch cell minutes before launch… pic.twitter.com/y1gY7oBz99— Israel Defense Forces (@IDF) June 16, 2025
এর পাল্টা দিতে ইরান শয়ে শয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইজরায়েলের দিকে। ফলে দুই দেশের সম্পর্কের ইতিহাসে এই মুহূর্তে পরিস্থিতি সবচেয়ে সংঘাতপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন কূটনীতিকরা।
এই টানা পাল্টা হামলার জেরে গোটা আরব দুনিয়া তীব্র উদ্বেগ ছড়িয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং আকাশপথে বিধিনিষেধ জারি করা হয়েছে।
এই আবহে আবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি এক কড়া হুঁশিয়ারিতে বলেন, “ইজরায়েল যদি ভেবে থাকে, তারা হামলা চালিয়ে পার পেয়ে যাবে, তা হলে ভুল করছে। এই অপরাধের উপযুক্ত জবাব পাবে তারা।”