আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ ইতালি থেকে গাজায় উদ্দেশে রওনা হয়েছিল। মাঝপথে সেটি আটকে দিয়ে ইজরায়েলের সেনাবাহিনী জাহাজের আরোহীদের নিন্দা করে সমাজমাধ্যমে একটি পোস্ট প্রচার করেছে।

প্যালেস্তাইনগামী ত্রাণ-জাহাজ
শেষ আপডেট: 9 June 2025 11:18
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্তাইনে (Palestine)খাবার, পানীয় জল, ওষুধ, পোশাক ইত্যাদি-সহ একটি বিশাল জাহাজ পাঠাচ্ছিল ইতালি (Italy)। সেই জাহাজ সমুদ্রে দখল করেছে ইসলায়েলি সেনাবাহিনী (Israeli Army)। জাহাজটিতে রয়েছেন আন্তর্জাতিক পরিবেশ ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ-(Greta Thornburg, environment and human rights activist) সহ আরও ১২জন, যাঁরা মানবাধিকারের জন্য লড়াই করেন। সুইডেনের (Sweden) থুনবার্গ ছাড়াও বাকিরা হলেন, ফ্রান্সের বাসিন্দা ওমর ফায়াদ, ফ্রান্সেরই ব্যাপতিস্ত আন্দ্রে, প্যালেস্তাইন বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ব্রাজিলের থিয়াগো আভিলা, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, ও ফ্রান্সের রিভা ভিয়া।

<strong>গ্রেটা থুনবার্গ</strong>
আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ ইতালি থেকে গাজায় উদ্দেশে রওনা হয়েছিল। মাঝপথে সেটি আটকে দিয়ে ইজরায়েলের সেনাবাহিনী জাহাজের আরোহীদের নিন্দা করে সমাজমাধ্যমে একটি পোস্ট প্রচার করেছে। তারা বলেছে, ওই মানবাধিকার কর্মীরা প্রচার পাওয়ার আশায় ত্রাণ নিয়ে যাচ্ছিলেন। প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে তাঁদের কোনও বক্তব্য নেই। ইজরায়েলি সেনা জানিয়েছে তারা আম্তর্জাতিক জলসীমায় জাহাজটিকে আটকে দিয়েছে। সেটি ইজরায়েলের আশদাদ বন্দরে নোঙর করবে। তারা জাহাজটিকে ‘সেলফি ইয়ট’ বা সেলফি তোলার নৌকা বলে কটাক্ষ করেছে।
প্রসঙ্গত, গত ৩ মার্চ থেকে গাজায় আন্তর্জাতিক ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহুর দেশ। পাশাপাশি ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তারা। ফলে প্রতিদিন গোলাগুলির পাশাপাশি অনাহারেও মারা যাচ্ছে মানুষ। ১ জুন ইতালি থেকে রওনা হওয়া জাহাজটিকে প্রায় এক লাখ মানুষকে এক মাস খাবার জোগানোর মতো খাদ্যসামগ্রী আছে। সেগুলি যাতে প্যালেস্তাইনের মানুষ না পায় সে জন্য ইজরায়েল জাহাজ আটকে দিল। আন্তর্জাতিক সংস্থাগুলি সুত্রে জানা যাচ্ছে, গাজার ৯০ ভাগ মানুষ দু’বেলা খাবার ও পানীয় জল পাচ্ছে না।