গাজা যুদ্ধের আগুন এখনও নেভেনি। হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করতে মরিয়া ইজরায়েল। একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পাশাপাশি এখন একে একে শীর্ষ নেতাদেরও নিশানা করছে তারা।

ইজরায়েল হামলা
শেষ আপডেট: 1 June 2025 07:44
দ্য ওয়াল ব্যুরো: গাজা যুদ্ধের আগুন এখনও নেভেনি। হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করতে মরিয়া ইজরায়েল। একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পাশাপাশি এখন একে একে শীর্ষ নেতাদেরও নিশানা করছে তারা। এবার ইজরায়েলি সেনা দাবি করল, হামাসের বর্তমান প্রধান মহম্মদ সিনওয়ারকে তারা নিকেশ করেছে।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইজরায়েল ডিফেন্স ফোর্স (IDF) জানিয়েছে, ১৩ মে দক্ষিণ গাজার খান ইউনূসে চালানো এক বিমান হানায় সিনওয়ারের মৃত্যু হয়েছে। তাদের দাবি, সেই সময় একটি ইউরোপিয়ান হাসপাতালের নীচে সুড়ঙ্গের ভিতরে লুকিয়ে ছিলেন সিনওয়ার। বহুদিন ধরেই ওই হাসপাতালে হামাস নেতারা লুকিয়ে রয়েছেন বলে গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছিল। সেই ভিত্তিতেই অভিযান চালায় ইজরায়েল।
তবে ওই হামলার পর পরই IDF জানিয়েছিল, একজন উচ্চপদস্থ হামাস নেতাকে তারা হত্যা করেছে। তখন তার পরিচয় প্রকাশ করা হয়নি। এতদিন পরে ইজরায়েলি সেনা আনুষ্ঠানিকভাবে জানাল, নিহত ব্যক্তি আর কেউ নন, হামাসের বর্তমান শীর্ষ নেতা মহম্মদ সিনওয়ার।
Wild: Israeli media reporting Sinwar wasn't killed in an airstrike, but rather in a regular firefight with IDF forces. pic.twitter.com/oaYkYciMSR
— Eylon Levy (@EylonALevy) October 17, 2024
সিনওয়ার ছিলেন প্রয়াত হামাস নেতা ইব্রাহিম হাসান সিনওয়ারের ভাই। গত বছর অক্টোবর মাসে ইজরায়েলের হামলায় প্রাণ হারান ইব্রাহিম। এরপরেই তাঁর ভাই মহম্মদকে সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ইব্রাহিম ছিলেন হামাসের অন্যতম কট্টর এবং যুদ্ধবাজ নেতা। তাঁর মৃত্যুর পর ভাই মহম্মদকেও প্রায় একইভাবে কার্যত আন্ডারগ্রাউন্ড হয়ে গাজার বিভিন্ন সুড়ঙ্গ এবং বেসামরিক স্থানের ভিতর থেকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে।
ইজরায়েলি সেনা আরও দাবি করেছে, ওই একই এয়ারস্ট্রাইকে হামাসের রাফা ব্রিগেডের কম্যান্ডার মহম্মদ সাবানা এবং দক্ষিণ খান ইউনূস ব্যাটেলিয়নের কম্যান্ডার মাহদি কোয়ারেরও মৃত্যু হয়েছে।
The moment Sinwar was killed, as you can see, he was not sniped but died by tanks fire. The Israeli army only faces children, women, and unarmed civilians, let alone someone like Sinwar.
He was killed in artillery shelling. pic.twitter.com/jtoHytYDpa— Warfare Analysis (@warfareanalysis) October 18, 2024
ইজরায়েলি সেনা সূত্রে দাবি, এই মৃত্যু হামাসের কাঁধে বড় ধাক্কা হবে। কারণ, সিনওয়ার শুধু সংগঠনের প্রধান নন, ৭ অক্টোবরের ইজরায়েলে হামলার মূল ষড়যন্ত্রকারীদের অন্যতম বলেও মনে করা হয়। যদিও হামাস এই দাবি মানেনি। তাদের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।