Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রাষ্ট্রসংঘের নিন্দা উপেক্ষা করে গাজায় ইজরায়েলের হামলা অব্যাহত, ২৪ ঘণ্টায় নিহত ৯৮, আহত ৩৮৫

রাষ্ট্রসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন চাপে গত বছর মার্চে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইজরায়েল৷ কিন্তু শর্ত ভেঙে চলতি বছরের জুন থেকে নতুন করে হামলা শুরু করেছে তারা।

রাষ্ট্রসংঘের নিন্দা উপেক্ষা করে গাজায় ইজরায়েলের হামলা অব্যাহত, ২৪ ঘণ্টায় নিহত ৯৮, আহত ৩৮৫

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 18 September 2025 10:46

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রসংঘের (UN) নিন্দা, নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজায় (Gaza) ফের বড় ধরনের হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী (Israel)। গত ২৪ ঘন্টায় গাজায় ইজরায়েলি সৈন্যের আক্রমণে ৯৮ প্যালেস্তিনিয় প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ৩৮৫৷ প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, নিহত ও আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। বহু দেহ ধ্বংসস্তুপের নীচে আটকা পড়ে আছে।

রাষ্ট্রসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং মার্কিন চাপে গত বছর মার্চে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইজরায়েল৷ কিন্তু শর্ত ভেঙে চলতি বছরের জুন থেকে নতুন করে হামলা শুরু করেছে তারা।

২০২৩-এর অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে এখনও পর্যন্ত ইজরায়েলের হামলায় ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

রাষ্ট্রসংঘ সদ্য প্রকাশিত তদন্ত প্রতিবেদনে জানিয়েছে, নিহত ও আহতদের বেশিরভাগ নারী ও শিশু। ইজরায়েলি সেনা ত্রাণ শিবির, হাসপাতালের উপরও বোমা নিক্ষেপ করে। মঙ্গলবার সেই রিপোর্ট প্রকাশের পর ইজরায়েল তা অস্বীকার করার পাশাপাশি নতুন করে হামলা চালিয়েছে গাজায়।

ইসরায়েলি বাহিনীর এই নৃশংসতাকে গণহত্যা বলে তাদের রিপোর্টে উল্লেখ করেছে রাষ্ট্রসংঘের একটি তদন্ত কমিটি। আন্তর্জাতিক মানদণ্ডে পাঁচটি বিষয়কে বিবেচনায় রেখে কোনও হত্যাকাণ্ডকে গণহত্যা বলে থাকে রাষ্ট্রসংঘ। রিপোর্টে বলা হয়েছে, প্যালেস্টাইনে ইজরায়েলি বাহিনীর অত্যাচারে তারমধ্যে চারটির নজির মিলেছে।

সেগুলি হল, একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর লোকজনকে হত্যা করা, তাদের শারীরিক ও মানসিক ক্ষতি করা। ইচ্ছাকৃতভাবে গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা এবং জন্ম রোধ করা।

সাম্প্রতিক অতীতে কোনও হত্যাকাণ্ডকে রাষ্ট্রসংঘ গণহত্যা বলে স্বীকৃতি দেয়নি। এর জেরে ইসরায়েলের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের রাস্তা প্রসস্ত হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে ইজরায়েলের সবচেয়ে বড় সুবিধা হল অন্যত্র মানবাধিকারের পক্ষে উচ্চকণ্ঠ আমেরিকা তাদের পাশে আছে। যদিও এক পর্যায়ে মার্কিন পরামর্শ উড়িয়ে হামলা অব্যাহত রাখে ইজরায়েল সেনা।

ইজরায়েল যথারীতি রাষ্ট্রসংঘের তদন্তকারীদের রিপোর্টটি বর্জন করেছে। বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলেছে, রাষ্ট্রসংঘ কি হামাসের মুখপাত্র হয়ে গেল?

প্রসঙ্গত, ২০২৩-এর অক্টোবরে হামাস প্রথম ইজরায়েলে রকেট হামলা চালায়। পাশাপাশি বেশ কিছু ইজরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিকদের বন্দি করে তারা।

আন্তর্জাতিক এজেন্সিগুলির রিপোর্ট অনুযায়ী হামাসের হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হন। রাষ্ট্রসংঘ দু'পক্ষকেই সংযত হওয়ার বার্তা দিলেও ইজরায়েল তাতে কর্ণপাত করেনি। নেতানিয়াহু প্রকাশ্যেই ঘোষণা করেন, গাজাকে নিশ্চহ্ন না করে থামবে না তাঁর সেনা।

রাষ্ট্রসংঘের রিপোর্টে জানানো হয়েছে যুদ্ধবিরতি ভেঙে নতুন করে হামলায় গত চার মাসে ১২ হাজার ৫১১ জন নিহত এবং ৫৩ হাজার ৬৫৬ জন আহত হয়েছেন। সব মিলিয়ে গাজায় আহতের সংখ্যা দেড় লাখের বেশি। তাদের চিকিৎসা করাও কঠিন হয়ে পড়েছে একাধিক হাসপাতালের উপর হামলা হওয়ায়। ফলে আহতদের বাঁচানো কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন মৃত্যু বাড়ছে।


```