Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

আমেরিকার হাত থাকলে, এবার ইরানের হুমকি ট্রাম্পকে, সাইবার যুদ্ধেও নয়া ছক তেহরানের

ইজরায়েলি হানায় আমেরিকার সরাসরি হাত থাকলে, তাদেরও মূল্য চোকাতে হবে।

আমেরিকার হাত থাকলে, এবার ইরানের হুমকি ট্রাম্পকে, সাইবার যুদ্ধেও নয়া ছক তেহরানের

ইরানের প্রত্যাঘাতে কোনও সংযম দেখানো হবে না।

শেষ আপডেট: 18 June 2025 14:38

দ্য ওয়াল ব্যুরো: দেশের মানুষ ও জমি রক্ষায় কোনও আপস, ধৈর্য দেখাবে না ইরান। ইজরায়েলের পাশাপাশি আমেরিকাকেও বুধবার হুমকির সুরে ইরানি সরকার জানিয়ে দিয়েছে যে, যদি কোথাও প্রমাণ হয়, ইজরায়েলি হামলায় ওয়াশিংটনের প্রত্যক্ষ হাত রয়েছে, তবে আমেরিকাতেও প্রত্যাঘাত করা হবে। জেনেভায় রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে তেহরানের দূত স্পষ্ট করে বলেন, ইজরায়েলি হানায় আমেরিকার সরাসরি হাত থাকলে, তাদেরও মূল্য চোকাতে হবে।

তিনি আরও বলেন, ইরানের প্রত্যাঘাতে কোনও সংযম দেখানো হবে না। যদিও প্রত্যাঘাত হবে ইজরায়েলি হানার সমতুল এবং আন্তর্জাতিক আইন মেনেই। তাঁর কথায়, আমাদের দেশের নাগরিক, নিরাপত্তা ও জমির সুরক্ষায় আমরা কোনও বাধা মানব না। আমরা খোলাখুলি এবং কঠিনভাবেই হামলার জবাব দেব। অন্যদিকে, ইতালি ও স্পেনে কর্তব্যরত ইরানি রাষ্ট্রদূতরাও একই ভাষাতেই বিশ্বকে জানিয়ে দিয়েছেন, ইজরায়েল জোরজবরদস্তি আঞ্চলিক শান্তি নষ্ট করেছে, যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। বিমানহানা মধ্যে কোনও আলোচনা চলতে পারে না। ওরা চাইলেও ইরানও জবাব দেবে এবং আরও কঠিন ভাষায় জবাব দেবে।

ইজরায়েলের সঙ্গে চিরাচরিত যুদ্ধ ছাড়াও ডিজিটাল যুদ্ধও চালাতে হচ্ছে ইরানকে। সে কারণে অতীতে লেবাননের হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীকে নিকেশের একই কায়দায় ইরানেও হামলা চালাতে পারে ইজরায়েলি চর সংস্থা মোসাদ। তাই ইরানের সাইবার নিরাপত্তা কমান্ড সরকারি অফিসার ও নিরাপত্তা আধিকারিকদের নেট সংযোগ থাকা ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। এই নির্দেশের কারণ ইরানের আশঙ্কা, ইজরায়েলি সংস্থা মোবাইল নেটওয়ার্কের লোকেশন কাটাছেঁড়া করে নির্দিষ্ট নিশানায় হামলা করতে পারে।

শুধু সরকারি আধিকারিক বা সেনাকর্তাদের ক্ষেত্রেই নয়, ইজরায়েলি হানাদারি রুখতে ইরান দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছে। দুটি ইন্টারনেট যোগাযোগ ট্র্যাক করার কোম্পানির সূত্র উদ্ধৃত করে এনবিসি নিউজ এই খবর জানিয়ে বলেছে, ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হামলার সম্ভাবনা এড়াতে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে ইরানের সঙ্গে বহির্বিশ্বের ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এক কোম্পানির অধিকর্তা জানিয়েছেন, এজন্য হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম, গুগল অ্যাপ স্টোর, অ্যাপল গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর বন্ধ করা হয়েছে ইরানে। এই অবস্থায় রাজধানী তেহরান ছেড়ে পালানোর সময় বহু মানুষ বিপদে পড়েছেন এটিএম এবং ব্যাঙ্কে অর্থ তুলতে গিয়ে। ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়ায় দেশের মানুষের মধ্যে অনিশ্চয়তার আতঙ্ক তৈরি হয়েছে। লোকজন জানিয়েছেন, ইরানসেল নামের ইন্টারনেট পরিষেবাও ব্যবহার করা যাচ্ছে না। কাউকে অর্থ ট্রান্সফার করা যাচ্ছে না। ব্যাঙ্কিং ব্যবস্থাও মুখ থুবড়ে পড়েছে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসৌদ পেজেশসিয়ান বুধবার বলেন, ইজরায়েলি হামলার জবাবে জনমত তৈরি করতে দেশবাসীকে একত্র করতে হবে। স্থানীয় মানুষকে একজোট করে তাঁদের ইজরায়েলি বিরোধী জনমত গড়ে তোলায় উৎসাহ দিতে হবে। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, দেশের বাইরেও এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ করা জরুরি। সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলিকে পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর ডাক দিয়েছেন প্রেসিডেন্ট।


```