ইরানের নয়া সুপ্রিম লিডার (Iran Supreme Leader) হিসেবে মোজতবা খামেনেই (Mojtaba Khamenei) নাম ঘোষণার সিদ্ধান্তেও খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)।
.jpeg.webp)
ইরান-আমেরিকা সংঘাত (গ্রাফিক্স- দ্য ওয়াল)
শেষ আপডেট: 10 March 2026 08:16
দ্য ওয়াল ব্যুরো: ইরান, ইজরায়েল, আমেরিকার সংঘাত (Iran Israel US War) মঙ্গলবার (১০ মার্চ) পড়ল দশম দিনে। হামলা, পাল্টা হামলা চলছে তিন দেশের পক্ষ থেকেই। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর প্রভাব পড়ছে বিশ্বে, তবুও যুদ্ধ থামার কোনও ইঙ্গিত নেই। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) জানিয়েছিলেন, শীঘ্রই যুদ্ধ শেষ হবে! তবে কিছু সময়ের মধ্যেই তার জবাবে তেহরানের হুঁশিয়ারি, "আমরা না চাইলে এই যুদ্ধ থামবে না।"
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) একটি বিবৃতিতে জানিয়েছে, 'যুদ্ধের শেষ কখন হবে, তা আমরাই ঠিক করব। আরবদুনিয়ার (Middle East Tension) ভবিষ্যৎ পরিস্থিতির নিয়ন্ত্রণ এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে।'
সম্প্রতি ট্রাম্প দাবি করেছিলেন, যে ইরানের সঙ্গে খুব বেশিদিনের যুদ্ধ হবে না। রিপাবলিকান নেতাদের সামনেই তিনি বলেছিলেন, 'কিছু খারাপ শক্তিকে ধ্বংস করতে আমরা আরবদুনিয়ার অল্প অংশেই অভিযান চালিয়েছি। এই যুদ্ধ বেশিদিন চলবে না।' তবে এরপরই সোশ্যাল মিডিয়ায় সতর্ক করে দেন, 'হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানকে আগের তুলনায় ২০ গুণ বেশি আঘাত করবে আমেরিকা।
যুদ্ধের ফলে তেলের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। ইতিমধ্যেই তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পড় এটাই সর্বোচ্চ। এদিকে, গ্যাস সরবরাহও কমে গেছে।
ইরানের নয়া সুপ্রিম লিডার (Iran Supreme Leader) হিসেবে মোজতবা খামেনেই (Mojtaba Khamenei) নাম ঘোষণার সিদ্ধান্তেও খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)।
মার্কিন সংবাদমাধ্যমে জানিয়েছেন, "আমি এই সিদ্ধান্তে খুশি নই।" যদিও বেশি কিছু বলতে চাননি, তবে নতুন সুপ্রিম লিডার নিয়োগ (Iran new Supreme Leader) প্রসঙ্গে তিনি এটুকু বলেন, "দেখা যাক কী হয়!"
এই পরিস্থিতিতে ইরানের পাশে থাকার বার্তা দিল রাশিয়া। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ঘোষণা করেন, চলমান সংঘাতের মধ্যেও ইরানের প্রতি রাশিয়ার সমর্থন ‘অটুট’ থাকবে (Putin supports Iran)।
একই সঙ্গে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)-কে অভিনন্দনও জানিয়েছেন তিনি (Putin congratulates Iran leader Mojtaba Khamenei)। উল্লেখ্য, নিহত ইরানি নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের উত্তরসূরি হিসেবেই তাঁর ছেলে মোজতবার নাম ঘোষণা করা হয়েছে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের (Assembly of Experts) তরফে।
শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে খামেনেইয়ের শীর্ষ উপদেষ্টা লারিজানি বলেন, ইরান কোনওভাবেই ট্রাম্পকে ছেড়ে দেবে না। ইরান এই হত্যার প্রতিশোধ নিতেই বদ্ধপরিকর। তাঁর দাবি, ট্রাম্প ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ ভুল হিসাব করেছিলেন এবং তিনি ভেবেছিলেন খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফেলতে পারবেন।
তবে এই হুঁশিয়ারির পাল্টা প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই মন্তব্য নিয়ে তাঁর কোনও মাথাব্যথাই নেই (Trump reaction after Iran's Warning)।