ড্রোনের ধ্বংসাবশেষ (Iran strikes Middle East) দুবাইয়ের কেন্দ্রীয় এলাকায় একটি ভবনের গায়ে এসে পড়ে। ঘটনাটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে আগুন লাগেনি বা কেউ আহত হননি।

জোড়া ইরানি হামলা
শেষ আপডেট: 14 March 2026 11:57
দ্য ওয়াল ব্যুরো: আরবদুনিয়ার সংঘাতের (Middle East Tension) সরাসরি প্রভাব এবার পড়ল দুবাইয়ে। আকাশে এক ড্রোন হামলার ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের (Dubai) আর্থিক কেন্দ্রের একটি বহুতলের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আকাশে প্রতিহত করা এক হামলার ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের আর্থিক কেন্দ্রের একটি বহুতলের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্রে খবর, আকাশে হামলার ধ্বংসাবশেষ (Iran strikes Middle East) দুবাইয়ের কেন্দ্রীয় এলাকায় একটি ভবনের গায়ে এসে পড়ে। ঘটনাটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে আগুন লাগেনি বা কেউ আহত হননি।
ঘটনাটি ঘটে দুবাইয়ের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকা দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টারে ( Dubai International Financial Centre)। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই জোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এলাকার এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানান, শব্দ এতটাই তীব্র ছিল যে তিনি ঘুম থেকে লাফিয়ে উঠে পড়েন। তাঁর কথায়, “এত জোরে শব্দ আমি আগে কখনও শুনিনি। জানলা দিয়ে বাইরে তাকিয়ে মনে হচ্ছিল বড় কোনও দুর্ঘটনা ঘটতে চলেছে। মাটিও কেঁপে উঠেছিল।”
আরেক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি পরপর দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়ার মেঘ দেখা যায় এবং আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংস্থার প্রতিনিধিরা একটি ভবনের ক্ষতিগ্রস্ত অংশও দেখতে পান।
এই ঘটনা ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার ঘটল। এর ফলে আরবদুনিয়ার যুদ্ধ পরিস্থিতি (Iran Israel US conflict) নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে একই সময়ে আরেকটি ঘটনা ঘটেছে ইরাকের রাজধানী বাগদাদে (US embassy Baghdad drone attack)। সেখানে বাগদাদের মার্কিন দূতাবাসকে ( US Embassy Baghdad) লক্ষ্য করে হামলা চালানো হয়। এক ইরাকি নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, একটি ড্রোন দূতাবাসের কমপ্লেক্সে আঘাত হানে। সাংবাদিকরা দূতাবাস চত্বর থেকে ধোঁয়া উঠতে দেখেছেন বলেও জানিয়েছেন।
খবর অনুযায়ী, দূতাবাস চত্বরে থাকা একটি হেলিপ্যাডেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে। যদিও এই হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নিরাপত্তা সূত্রের দাবি, এর কিছু আগে ইরান-সমর্থিত হিজবুল্লা গোষ্ঠীর (Kataeb Hezbollah) ওপর হামলা চালানো হয়েছিল। সেই হামলায় ওই সংগঠনের দুই সদস্য নিহত হন, যাদের মধ্যে একজনকে গুরুত্বপূর্ণ নেতা বলা হচ্ছে। আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে।