ইরানের বিদেশমন্ত্রী ইউরোপীয় দেশগুলিকেও কড়া ভাষায় সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ইউরোপ ভেবেছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করলে তারা রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার সমর্থন পাবে।

ট্রাম্পকে আক্রমণ ইরানি মন্ত্রীর
শেষ আপডেট: 14 March 2026 08:59
দ্য ওয়াল ব্যুরো: সশস্ত্র যুদ্ধ অব্যাহত! এর মধ্যেই বাকযুদ্ধে জড়াল ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র (Iran US Conflicts)। তেহরানের (Tehran) অভিযোগ, রুশ তেল কেনা বন্ধ করতে যে আমেরিকা অন্য দেশগুলিকে এতদিন চাপ দিত, তারাই এখন বিশ্বকে উৎসাহ দিচ্ছে। ইরানের বিদেশমন্ত্রী সঈদ আব্বাস আরাগাচি (Iranian Foreign Minister Seyed Abbas Araghchi) এই গোটা বিষয়টিকেই আমেরিকার 'ভণ্ডামি' বলে কটাক্ষ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইরানি বিদেশমন্ত্রী (Iranian Foreign Minister) দাবি করেন, 'আমেরিকা ভারতকে দীর্ঘদিন রুশ তেল আমদানি (Russian Oil Import India) বন্ধ করার জন্য চাপ দিয়েছে। কিন্তু যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার দু'সপ্তাহের মধ্যেই হোয়াইট হাউস এখন আবার বিশ্বকে, এমনকি ভারতকেও সেই রাশিয়া থেকেই তেল কেনার কথা বলছে।' তাঁর মতে, এর থেকেই আমেরিকার দ্বিচারিতা স্পষ্ট হয়ে গেছে।
ইরানের বিদেশমন্ত্রী ইউরোপীয় দেশগুলিকেও কড়া ভাষায় সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ইউরোপ ভেবেছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করলে তারা রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার সমর্থন পাবে। আরাঘচির মতে, এই ধারণা ছিল সম্পূর্ণ ভুল। তিনি এই মন্তব্যের সঙ্গে একটি প্রতিবেদনও শেয়ার করেন, যেখানে বলা হয়েছে তেলের দাম বাড়ায় রাশিয়ার আয় বেড়ে যাচ্ছে।
মার্কিন প্রশাসনের দাবি, এই পদক্ষেপ সম্পূর্ণ অস্থায়ী এবং এর উদ্দেশ্য বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা। আরবদুনিয়ার সংঘাত এবং হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ হয়ে যাওয়ার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার প্রতি ব্যারেলের বেশি হয়ে গিয়েছে।
এর মধ্যেই ইরান ভারতীয় জাহাজের (Indian Ship) জন্য কিছুটা ছাড় দিয়েছে। খবর অনুযায়ী, ইরান দুটি ভারতীয় পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পার হতে দিয়েছে। ইরানের এক কূটনীতিক জানান, ভারত ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং দুই দেশের স্বার্থও অনেক ক্ষেত্রে এক।
বিশেষজ্ঞদের মতে, আরবদুনিয়ার এই সংঘাত বিশ্ব জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে। তেলের মূল্যবৃদ্ধি, সমুদ্রপথে অনিশ্চয়তা এবং বড় শক্তিগুলির রাজনৈতিক অবস্থান, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।