Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'আর খুব বেশি হলে...,' সমঝোতা ছাড়াই যুদ্ধ গুটিয়ে ফেলতে চাইছে ওয়াশিংটন! শুরু হয়েছে প্রস্তুতিও

মার্কিন যুক্তরাষ্ট্রের (US) তরফে এমনও জল্পনা ছড়িয়েছে যে, অভ্যন্তরীণ চাপ এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে ট্রাম্প যুদ্ধ থামাতে মরিয়া হয়ে উঠেছেন। সেই প্রেক্ষাপটেই মঙ্গলবার তিনি ফের যুদ্ধ শেষ করার বার্তা দেন এবং স্পষ্ট করে জানান, চুক্তি হোক বা না হোক, আমেরিকা লড়াই থেকে সরে আসতে প্রস্তুত।

'আর খুব বেশি হলে...,' সমঝোতা ছাড়াই যুদ্ধ গুটিয়ে ফেলতে চাইছে ওয়াশিংটন! শুরু হয়েছে প্রস্তুতিও

ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 1 April 2026 11:34

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান সংঘাত (West Asia Conflict) চলছে একমাসেরও বেশি সময় ধরে। এ সময় জুড়ে পরিস্থিতি বদলেছে বহুবার। তবে এবার যুদ্ধ শেষের ইঙ্গিত মিলল ওয়াশিংটন থেকেই। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানালেন, ইরানের (Iran) বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান (US Strikes) আর দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই থেমে যেতে পারে।

হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, “খুব শিগগিরিই আমরা সরে আসব। আর দু’সপ্তাহ… খুব বেশি হলে তিন সপ্তাহ।” পর্যবেক্ষকদের মতে, এ মন্তব্য ইঙ্গিত করছে, ওয়াশিংটন যুদ্ধ গুটিয়ে আনার প্রস্তুতি শুরু করেছে। যদিও ট্রাম্প এও জানিয়ে দেন, ইরানের (Iran) সঙ্গে নতুন কোনও চুক্তি বা আলোচনার ওপর এই সিদ্ধান্ত নির্ভর করছে না। তাঁর কড়া বক্তব্য, ইরানকে প্রস্তরযুগে পাঠানোই তাঁর লক্ষ্য, যাতে তারা দ্রুত কোনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

যদি সত্যিই কোনও নতুন সমঝোতা ছাড়াই মার্কিন বাহিনী (US Army) অভিযান থেকে সরে আসে, তবে আন্তর্জাতিক মহলে এ সিদ্ধান্তকে ট্রাম্পের পিছু হটা হিসেবে দেখা হবে বলেই মনে করা হচ্ছে।

এর আগে গত রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেছিলেন, ইরান মার্কিন ১৫ দফা শর্তের বেশিরভাগই মেনে নিয়েছে। তাঁর দাবি ছিল, “ইরানের বিষয়ে কিছুই বলা যায় না। তা–ও আমরা জোরকদমে আলোচনা চালাচ্ছি।”

কিন্তু তাঁর বক্তব্য মুহূর্তে উড়িয়ে দেয় তেহরান (Tehran)। ইরানের (Iran) বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের (US) সঙ্গে কোনও আলোচনাই হয়নি। বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, ওয়াশিংটন পাকিস্তান-সহ (Pakistan) বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে যুদ্ধবিরতির (Ceasefire) প্রস্তাব পাঠিয়েছে ঠিকই, কিন্তু তা আলোচনার পর্যায়ে পৌঁছয়নি। তাঁর কথায়, “আমরা মার্কিন প্রস্তাব পেয়েছি, কিন্তু আলোচনা চলছে, এ দাবি সত্য নয়।”

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের (US) তরফে এমনও জল্পনা ছড়িয়েছে যে, অভ্যন্তরীণ চাপ এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে ট্রাম্প যুদ্ধ থামাতে মরিয়া হয়ে উঠেছেন। সেই প্রেক্ষাপটেই মঙ্গলবার তিনি ফের যুদ্ধ শেষ করার বার্তা দেন এবং স্পষ্ট করে জানান, চুক্তি হোক বা না হোক, আমেরিকা লড়াই থেকে সরে আসতে প্রস্তুত।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে এই বার্তা কতটা কার্যকর হয়, তা এখন নজর থাকবে আন্তর্জাতিক দুনিয়ার। তবে ট্রাম্পের এই ঘোষণা সংঘাতের চিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে।


```