Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

রাষ্ট্রসঙ্ঘের নজরদারি আর বরদাস্ত নয়, ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে বিল পাশ

বিলের প্রস্তাবে বলা হয়েছে, এই সংস্থার বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক দিক থেকে বিক্রির যোগ্য হয়ে গিয়েছে। 

রাষ্ট্রসঙ্ঘের নজরদারি আর বরদাস্ত নয়, ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে বিল পাশ

ইরান এখন থেকে ফের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি তীব্র গতিতে শুরু করবে।

শেষ আপডেট: 25 June 2025 18:39

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল-ইরানের যুদ্ধে আমেরিকা ঢুকে পড়ে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে এক বিরাট সিদ্ধান্ত নিল তেহরানের সরকার। দেশের পার্লামেন্টে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (International Atomic Energy Agency) তদারকি নিষিদ্ধ করতে বিল পাশ করিয়েছে। এর ফলে রাষ্ট্রসঙ্ঘের পরমাণু অস্ত্র তৈরির উপর নজরদারি কর্তৃপক্ষ পরমাণু শক্তি সংস্থার (IAEA) সঙ্গে আর কোনও সহযোগিতা করবে না ইরান।

এই বিল আইনে পরিণত হয়ে গেলে, ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে আইএইএ ভবিষ্যতে আর কোনও পরিদর্শন, কর্মসূচির গতিপ্রকৃতির খোঁজ নেওয়া এবং সেখানে ঢুকতেও পারবে না। বিলের প্রস্তাবে বলা হয়েছে, এই সংস্থার বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক দিক থেকে বিক্রির যোগ্য হয়ে গিয়েছে। তাই তাদের সঙ্গে আর সম্পর্ক রাখা অর্থহীন।

ইরান ও ইজরায়েলের মধ্যে টানা ১২ দিন ধরে চলা আকাশযুদ্ধের শেষে সংঘর্ষ বিরতির পরদিনই তেহরান সরকার এই সম্পর্কচ্ছেদের কথা জানিয়ে দিল। ইরানি পার্লামেন্ট বা ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলিতে বুধবার এই বিল পাশ হয়েছে। এই বিলটি আইনে পরিণত হতে এখন চূড়ান্ত অনুমোদন প্রয়োজন ইরানের শীর্ষ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের। জাতীয় নিরাপত্তা পরিষদে সবুজ সংকেত পেলেই ইরান সরকার সমস্ত পরমাণু কেন্দ্র থেকে শক্তি সংস্থার নজরদারি ক্যামেরা খুলে ফেলবে। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। কী কর্মসূচি চলছে, সে সম্পর্কে খোঁজ নিতেও পারবে না।

পার্লামেন্টের স্পিকার বিলের সমর্থনে বলেন, পরমাণু শক্তি সংস্থার প্রস্তাবের কারণেই ইজরায়েল হঠাৎ করে আক্রমণ শুরু করে দেয় ইরানে। এমনকী এই সংস্থা ইজরায়েলি হানাদারির বিরুদ্ধে একটিও শব্দ করেনি। নিন্দা না করে প্রচ্ছন্ন মদত দিয়েছে। ফলে এই সংস্থার আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতাকে বিকিয়ে দেওয়া হয়েছে আমেরিকার হাতে।

এই অবস্থায় ইরানের পরমাণু শক্তি সংস্থা রাষ্ট্রসঙ্ঘের এই সংস্থার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে। স্পিকার আরও বলেন, ইরান এখন থেকে ফের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি তীব্র গতিতে শুরু করবে।


```