Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইজরায়েলের হামলা রুখতে নাগরিকদের হোয়াটসঅ্যাপ বর্জনের নির্দেশ ইরানের, কেন এই পদক্ষেপ

নাগরিকদের মোবাইল থেকে অবিলম্বে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ডিলিট বা অ্যাপটি বাদ দিতে নির্দেশ দিয়েছে ইরান (Iran)। 

ইজরায়েলের হামলা রুখতে নাগরিকদের হোয়াটসঅ্যাপ বর্জনের নির্দেশ ইরানের, কেন এই পদক্ষেপ

শেষ আপডেট: 18 June 2025 12:46

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকদের মোবাইল থেকে অবিলম্বে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ডিলিট বা অ্যাপটি বাদ দিতে নির্দেশ দিয়েছে ইরান (Iran)। বিদেশি নাগরিকদেরও একই নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন। রাষ্ট্রীয় টিভি ও রেডিও এই নির্দেশ প্রচার করার পর একদিকে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, অন্যদিকে প্রবল ক্ষোভ প্রকাশ করেছে অ্যাপটির মালিক মেটা (Meta)।

ইরান কর্তৃপক্ষের অভিযোগ, মেটার কাছ থেকে হোয়াটসঅ্যাপের তথ্য সংগ্রহ নিয়ে তা পর্যালোচনা করে নিশানা ঠিক করছে ইজরায়েলি সেনা (Israel army)। তবে কীভাবে মেটা ও ইজরায়েল কর্তৃপক্ষ তা করছে তা স্পষ্ট করেনি ইরান সরকার।

হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে এমন অভিযোগ ইতিপূর্বে চিন করেছে। তারা সীমিতভাবে অ্যাপটি ব্যবহারের অনুমতি দিয়েছিল। পরে তা প্রত্যাহার করে নেয়। যে কারণে দেশটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহারের অনুমতি দেয়নি। তারা নিজস্ব অ্যাপ ও সামাজিক মাধ্যম তৈরি করে নিয়েছে।

ইরান সরকারের সিদ্ধান্তে বিদেশিদের পাশাপাশি সে দেশের সাধারণ মানুষও বিপাকে পড়েছে। তাদেরও দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছে হোয়াটসঅ্যাপ।

ইরান সরকারের অভিযোগের জবাবে কড়া প্রতিক্রিয়া দিয়েছে মেটা। তারা বলেছে, সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক এক অভিযোগ তোলা হয়েছে। এই ধরনের অভিযোগ হোয়াটসঅ্যাপের ব্যবসা বন্ধ করার অজুহাত হতে পারে। কিন্তু অভিযোগে সত্যতা নেই।

ইরানের সিদ্ধান্তের জবাবে মেটা আরও বলেছে, আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অবস্থান চিহ্নিত করি না। তারা যে মেসেজ আদানপ্রদান করেন সে দিকে নজরদারির সুযোগ কারিগরিভাবেই সম্ভব নয়। শুধু মেটা নয়, অন্য কোনও সংস্থাও নজরদারি চালাতে পারবে না। সবশেষে মেটা দাবি করেছে তারা কোনও সরকার কিংবা প্রতিষ্ঠানকে তথ্য সরবরাহ করে না।


```