ইজরায়েল-আমেরিকার যৌথ সামরিক অভিযানের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Iran Supreme Leader Khamenei Death)। এরপরই উপসাগরজুড়ে একের পর এক হামলা চলছে।
.jpg.webp)
বেঞ্জামিন নেতানিয়াহু (ফাইল ছবি)
শেষ আপডেট: 3 March 2026 10:13
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযান (Israel-US Stirkes), জবাবে ইরানের পাল্টা হামলা (Iran Attack)- সব মিলিয়ে টানটান পরিস্থিতি। শনিবার শুরু হওয়া এই সংঘাত আজ পড়ল চতুর্থ দিনে। এখনও উত্তেজনা বজায় রয়েছে, বলা ভাল, আরবদুনিয়া এখনও সঙ্কটের মুখে। এই সময় এই অভিযানের লক্ষ্য নিয়ে মুখ খুললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Israeli Prime Minister Benjamin Netanyahu)।
ইজরায়েল-আমেরিকার যৌথ সামরিক অভিযানের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Iran Supreme Leader Khamenei Death)। এরপরই উপসাগরজুড়ে একের পর এক হামলা চলছে। যুদ্ধ পরিস্থিতি কতদিন থাকবে, এনিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তবে নেতানিয়াহুর কথায়, "এটি দীর্ঘস্থায়ী কোনও যুদ্ধ নয়, বরং এই অভিযান আগামী দিনে শান্তির পথ খুলে দেবে।"
এক সাক্ষাৎকারে ইজরায়েলি প্রধানমন্ত্রী বলেন, "ইরানবিরোধী সামরিক অভিযানে কিছুটা সময় লাগলেও এটি বছরের পর বছর চলবে না। এই অভিযান অন্তহীন যুদ্ধ নয়, বরং শান্তির দিকে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ।"
গত শনিবার ভোররাতে ইজরায়েল ও মার্কিন সেনা যৌথভাবে ইরানে হামলা চালায় (Israel-US Strikes)। প্রথম দফার আঘাতেই মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর (Khamenei Death)। বিরোধী-হামলায় তাঁর পরিবারের কয়েকজন সদস্য এবং দেশের শীর্ষ কর্তারা প্রাণ হারিয়েছেন।
জবাবে আরবদুনিয়ায় হামলা চালায় ইরান (Iran)। এই সংঘর্ষে এখনও পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে।
ইজরায়েলে ইরানের হামলায় (Israel-US Stirkes) ৯ জন নিহত হয়েছেন। সেই এলাকা পরিদর্শনে গিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হন নেতানিয়াহু। সেখানেই মোদীর সঙ্গে ফোনে কথা বলার প্রসঙ্গ সামনে আনেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন। ইজরায়েলের পাশে থাকার জন্য, সত্যের পাশে থাকার জন্য এবং ভারতের অগাধ ভরসার কারণে তাঁকে ধন্যবাদও জানিয়েছেন।
ইরানের ভবিষ্যৎ নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, "দিন ঘনিয়ে আসছে। ইরানের জনগণের সহ্যের বাধ ভাঙছে। এবার তাঁরা নিজেদের সরকারকেই চ্যালেঞ্জ জানাবে। এমন একটি দিন আসবে।" সেইসময় ইজরায়েল ও আমেরিকার সরকারকে ইরানের মানুষ তাঁদের পাশে পাবেন বলেও আশ্বস্ত করে নেতানিয়াহু যোগ করেন, "সিদ্ধান্ত খুব শীঘ্রই নিতে হবে।"