Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ইজরায়েলকে ভারতের সমর্থন! সত্যের পাশে থাকায় 'মহান বন্ধু' মোদীকে ফোনে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) ইঙ্গিত দিয়েছেন এই সংঘাত এখনই শেষ হবে না, অন্তত আরও কয়েক সপ্তাহ চলবে।

ইজরায়েলকে ভারতের সমর্থন! সত্যের পাশে থাকায় 'মহান বন্ধু' মোদীকে ফোনে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

মোদীকে ফোন নেতানিয়াহুর

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 March 2026 07:17

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল-ইরান সংঘর্ষের (Iran-Israel War) পরিস্থিতিতে বেঞ্জামিন নেতানিয়াহুকে (Israeli Prime Minister Benjamin Netanyahu) ফোন করে যুদ্ধবিরতির আর্জি জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (India PM Narendra Modi)। তার কয়েকঘণ্টার মধ্যেই মোদীকে নিজের 'মহান বন্ধু' উল্লেখ করে এই কঠিন সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

নেতানিয়াহু বলেন, "তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন। ইজরায়েলের পাশে থাকার জন্য, সত্যের পাশে থাকার জন্য এবং ভারতের অগাধ ভরসার কারণে তাঁকে ধন্যবাদ জানান।

ইজরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, "ইজরায়েলের ভারত ও ভারতীয়দের প্রতি গভীর ভালবাসা ও শ্রদ্ধা রয়েছে (India Israel Relationship)।" যদিও দু'জনের ফোনালাপে ঠিক কোন কোন বিষয়ে কথা হয়েছে তা বিস্তারিত জানাননি নেতানিয়াহু। তবে শুধু মোদী নয়, আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গেও যোগাযোগ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

গত শনিবার ভোররাতে ইজরায়েল ও মার্কিন সেনা যৌথভাবে ইরানে হামলা চালায় (Israel-US Strikes)। প্রথম দফার আঘাতেই মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর (Khamenei Death)। বিরোধী-হামলায় তাঁর পরিবারের কয়েকজন সদস্য এবং দেশের শীর্ষ কর্তারা প্রাণ হারিয়েছেন।  

জবাবে আরবদুনিয়ায় হামলা চালায় ইরান (Iran)। এই সংঘর্ষে এখনও পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে।

ইজরায়েলে ইরানের হামলায় ৯ জন নিহত হয়েছেন। সেই এলাকা পরিদর্শনে গিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হন নেতানিয়াহু। সেখানেই মোদীর সঙ্গে ফোনে কথা বলার প্রসঙ্গ সামনে আনেন।

ইরানের ভবিষ্যৎ নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, "দিন ঘনিয়ে আসছে। ইরানের জনগণের সহ্যের বাধ ভাঙছে। এবার তাঁরা নিজেদের সরকারকেই চ্যালেঞ্জ জানাবে। এমন একটি দিন আসবে।" সেইসময় ইজরায়েল ও আমেরিকার সরকারকে ইরানের মানুষ তাঁদের পাশে পাবেন বলেও আশ্বস্ত করে নেতানিয়াহু যোগ করেন, "সিদ্ধান্ত খুব শীঘ্রই নিতে হবে।"

ইরান-ইজরায়েলের সংঘাতের (Iran-Israel Conflicts) জেরে আরবদুনিয়া এখন হুমকির মুখে। মিসাইল, ড্রোন হামলা, পরপর বিস্ফোরণে প্রাণহানির আশঙ্কায় দিন কাটছে সাধারণ মানুষের। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। এই সময়ে নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Israeli PM Netanyahu) সঙ্গে ফোনে কথা বলে দ্রুত যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

রবিবার গভীর রাতে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, 'আরবদুনিয়ার বর্তমান অবস্থা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা হয়েছে।' ইজরায়েলের প্রধানমন্ত্রীকে (Israeli PM) সাধারণ মানুষের জীবনকে গুরুত্ব দিয়ে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি ঘোষণার অনুরোধ জানিয়েছেন মোদী। আমিরশাহিতে হামলার নিন্দাও করেন তিনি।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) ইঙ্গিত দিয়েছেন এই সংঘাত এখনই শেষ হবে না, অন্তত আরও কয়েক সপ্তাহ চলবে। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট যে ওয়াশিংটন এখনই মধ্যস্থতায় আসতে চাইছে না, বরং দীর্ঘমেয়াদি অভিযানের প্রস্তুতি নিয়েই এগোচ্ছে।


```