Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নেতানিয়াহুর দফতরে হামলার দাবি ইরানের, জল্পনা উড়িয়ে প্রতিক্রিয়া ইজরায়েলের প্রধানমন্ত্রীর

ইজরায়েলের সরকারি ও সামরিক ভবনে ইরানের বড়সড় হামলার দাবির পর প্রতিক্রিয়া প্রকাশ্যে এনে ইরানের ‘সারপ্রাইজ’ হামলার দাবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় যে জল্পনা ছড়িয়েছিল, তাতেও কার্যত ইতি টানেন নেতানিয়াহু।

নেতানিয়াহুর দফতরে হামলার দাবি ইরানের, জল্পনা উড়িয়ে প্রতিক্রিয়া ইজরায়েলের প্রধানমন্ত্রীর

পৃথা ঘোষ

শেষ আপডেট: 2 March 2026 22:46

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি (Middle East crisis) ক্রমেই জটিল হচ্ছে। এই আবহেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর তরফে ইজরায়েলের প্রধানমন্ত্রী দফতরে ‘সারপ্রাইজ’ ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি (IRGC missile attack claim at Netanyahu office)  ঘিরে যখন জল্পনা তুঙ্গে, তখন সরাসরি প্রতিক্রিয়া দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (Netanyahu statement Iran strike claim )।

সোমবার তিনি জানান, ইরান শুধু আরব দুনিয়াই নয়, ইউরোপের জন্যও বড়সড় হুমকি হয়ে উঠছে। তাঁর কথায়, ইরানের বিরুদ্ধে চলা সামরিক অভিযানের মূল লক্ষ্যই হল এই ‘অস্তিত্বের সংকট’ দূর করা।

নেতানিয়াহু এই মন্তব্য করেন এমন জায়গা থেকে, ঠিক যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁর দাবি, তেহরানের শাসকগোষ্ঠী ইচ্ছাকৃতভাবে নিরীহ সাধারণ মানুষকে নিশানা করছে।

নেতানিয়াহু নিহতদের পরিবারগুলিকে সমবেদনা জানিয়ে বলেন, “ইরানের এই সন্ত্রাসী আচরণ সাধারণ মানুষকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে, আর আমরা সাড়া দিচ্ছি শুধুমাত্র সেই আচরণকে লক্ষ্য করে, সাধারণ নাগরিকদের রক্ষা করার জন্য। এই দুইয়ের মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে।”

প্রসঙ্গত, আগেই ইজরায়েলের সরকারি ও সামরিক ভবনে বড়সড় হামলা করা হয়েছে বলে দাবি করে ইরান। সোমবার এক বিবৃতিতে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস জানায়, তেল আভিভে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) দফতর-সহ একাধিক গুরুত্বপূর্ণ ভবনে আঘাত হানা হয়েছে।

তারপর এই প্রতিক্রিয়া প্রকাশ্যে এনে ইরানের ‘সারপ্রাইজ’ হামলার দাবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় যে জল্পনা ছড়িয়েছিল, তাতেও কার্যত ইতি টানেন নেতানিয়াহু।

‘অপারেশন রোরিং লায়ন’: মার্কিন সমর্থন, কড়া বার্তা

ইজরায়েলের তরফে শুরু হওয়া ‘অপারেশন রোরিং লায়ন’ নিয়ে বলতে গিয়ে নেতানিয়াহু জানান, এই অভিযান শুধুমাত্র ইজরায়েলের নিরাপত্তার জন্য নয়, বরং বিশ্বব্যাপী হুমকি প্রতিরোধের জন্য।

তিনি বলেন, “এটি অপারেশন রোরিং লায়নের তৃতীয় দিন। ইজরায়েল ও তার সেনাবাহিনী আমাদের বন্ধু যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলিতভাবে এই অভিযান চালাচ্ছে। আমাদের লক্ষ্য ইজরায়েল, আমেরিকা এবং গোটা বিশ্বের উপর থাকা বড় হুমকি নস্যাৎ করা।”

নেতানিয়াহুর অভিযোগ, তেহরানের ‘স্বৈরাচারী’ শাসকরা সাধারণ নাগরিকদের লক্ষ্য করছে, যা সন্ত্রাসবাদী মানসিকতার পরিচায়ক।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও তীব্র উদ্বেগ প্রকাশ করেন নেতানিয়াহু। তাঁর মতে, একটি পারমাণবিক শক্তিধর ইরান শুধু একটি দেশ নয়, গোটা মানবতার জন্য বিপজ্জনক হয়ে উঠবে।

তিনি আরও বলেন, ইরানে শাসন পরিবর্তন হবে কি না, তা নির্ভর করছে সেখানকার জনগণের উপর।

মার্কিন প্রতিক্রিয়া: ‘নির্ণায়ক ও ধ্বংসাত্মক অভিযান’

এই অভিযানের প্রসঙ্গে মার্কিন ‘সেক্রেটারি অফ ওয়ার’ পিট হেগসেথ জানান, এটি একটি “স্পষ্ট, ধ্বংসাত্মক এবং নির্ণায়ক” মিশন।

হেগসেথের কথায়, “যে শাসকগোষ্ঠী ‘আমেরিকা ও ইজরায়েলের মৃত্যু’ স্লোগান তুলেছিল, তারা এখন আমেরিকার তরফে মৃত্যুর স্বাদ পেয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির পথ দেখিয়েছিলেন, কিন্তু ইরান আলোচনায় না গিয়ে সময় নষ্ট করেছে এবং তাদের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা পুনরায় শুরু করার চেষ্টা করেছে।”

মোদী-নেতানিয়াহু ফোনালাপ: নাগরিক সুরক্ষায় জোর

এই উত্তেজনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেন নেতানিয়াহুর সঙ্গে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে মোদী স্পষ্ট করেন, সাধারণ নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।

তিনি ‘X’ (সাবেক টুইটার)-এ লেখেন, “বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে। সাম্প্রতিক ঘটনার বিষয়ে ভারতের উদ্বেগ জানিয়েছি এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা বলেছি। দ্রুত যুদ্ধবিরতির প্রয়োজন রয়েছে।”


```