Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ইরান-ইজরায়েল ঝামেলা কি আর এগোবে? সতর্ক করল আফ্রিকার একাধিক দেশ

ইতিমধ্যেই এই হামলার জল যাতে আর না গড়ায়, সেই অনুরোধ করে পৃথিবীর নানা প্রান্ত থেকে বার্তা আসতে শুরু করেছে। ইউরোপ বা মার্কিন কর্তাদের চাইতে অনেক বেশি সাবধানতার সঙ্গে দুই পক্ষকে শান্ত হতে অনুরোধ করেছে আফ্রিকার একাধিক দেশ।

ইরান-ইজরায়েল ঝামেলা কি আর এগোবে? সতর্ক করল আফ্রিকার একাধিক দেশ

ক্যাবিনেট বৈঠকে ইজরায়েলের সেনা কর্তারা। (ডানদিকে) বিবৃতি দিচ্ছেন ইরানি বিদেশমন্ত্রকের মুখপাত্র - সংগৃহীত ছবি ।

শেষ আপডেট: 15 April 2024 19:16

দ্য ওয়াল ব্যুরো: এক হিসেবে, হাঁফ ছেড়ে বেঁচেছে সবাই। দামাস্কাসে ইরানি দূতাবাসে হামলার পাল্টা হিসেবে প্রায় শ'দুয়েক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান জানিয়ে দিয়েছে, আপাতত এইটুকুতেই ছাড় দেওয়া হল, কিন্তু ইজরায়েল ফের বেগড়বাই করলে দেখে নেওয়া হবে। উল্টোদিকে ইজরায়েলও জানিয়েছে, তাদের অত্যাধুনিক 'এয়ার-ডিফেন্স' ব্যবস্থা কার্যকর থাকায় ইরানের ক্ষেপণাস্ত্র তাদের কিছুই করতে পারেনি। কিন্তু এরপরের পদক্ষেপ কী হবে, সেই নিয়ে দ্বিধায় তেল আভিভের কর্তারা। 

যেমন ধরা যাক, বেনি গানৎজ। ইজরায়েলের যুদ্ধবিষয়ক ক্যাবিনেট মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, 'ইরানের এই হামলার পুরোটা ইজরায়েল উশুল করে ছাড়বে। কখন এবং কীভাবে, সেসব ইজরায়েল নিজের সুবিধে মত ঠিক করবে।' যথারীতি এরকম 'লড়াই চাই' ডাকের সমর্থকও জুটে গিয়েছে অনেক। এদিকে ইজরায়েলের রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ আইজ্যাক হার্জগ আবার পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ইজরায়েল যুদ্ধ চায় না। 'এই পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখাই কাম্য!' 

আরও পড়ুন > দুই দেশে আটকে একাধিক ভারতীয়! ইরান-ইজরায়েল সংঘাতে ঘুম উড়েছে নয়াদিল্লির

আজ দুপুর দু'টোয়, অর্থাৎ এই খবর প্রকাশিত হ'বার আধঘন্টার মধ্যে বৈঠকে বসছেন ইজরায়েলের শীর্ষ কর্তারা। সেখানেই সিদ্ধান্ত হবে, ইরানের এই পদক্ষেপকে কীভাবে দেখা হবে এবং জবাব দেওয়ার হলে কোন পথে হবে। কিন্তু সংবাদসংস্থা সিএনএন সূত্রে খবর, ইজরায়েলি আধিকারিকরা নিজেরাই ধন্দে, তাঁরা কী করবেন। 

ইতিমধ্যেই এই হামলার জল যাতে আর না গড়ায়, সেই অনুরোধ করে পৃথিবীর নানা প্রান্ত থেকে বার্তা আসতে শুরু করেছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ যেমন বলেছেন, তাঁরা ইজরায়েলের পাশেই আছেন এবং ইরান যেন এই পদক্ষেপ আর না করে। মোটের ওপর আমেরিকা, ব্রিটেন বা ফ্রান্সের গলায় একই সুর। তুলনায় অনেক বেশি সাবধানতার সঙ্গে দুই পক্ষকে শান্ত হতে অনুরোধ করেছে আফ্রিকার একাধিক দেশ। 

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রক যেমন বলেছে, 'বলপ্রয়োগ করাকে যে দেশই বৈধ বলে ভাবুক না কেন, যুদ্ধকে সমাধান মনে করা কোনও দিক দিয়েই কাজের কথা নয়। শেষ অবধি তো সেই সাধারণ মানুষকেই ভুগতে হবে।' নাইজেরিয়ার বিদেশমন্ত্রক বলেছে, 'মধ্যপ্রাচ্যকে আরও একবার যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলা একেবারেই কাম্য নয়। ইরান-ইজরায়েল দুইপক্ষকেই সংযত হ'তে হবে।' কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো বলেছেন, 'ইরানের হামলা যে কোনও শান্তিপ্রিয় দেশের কাছে নিন্দনীয়। কিন্তু ইজরায়েলকেও সংযত হ'তে হবে আরও।' সোমালিয়ার বিদেশমন্ত্রক একইভাবে বলেছে, 'অবিলম্বে এই ঘটনার রেশ যাতে আরও না ছড়ায় তা নিশ্চিত করতে হবে।'

একইরকম সতর্কবার্তা এসেছে জর্ডন, ফিলিপাইনস দ্বীপপুঞ্জ, ওমান বা মালয়শিয়া ও ইন্দোনেশিয়া থেকে। ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি যেমন এই হামলায় 'এয়ার ডিফেন্স' ব্যবস্থা কতটা জরুরি, সেই নিয়ে বার্তা দিয়েছেন। প্রসঙ্গত, ইউক্রেনকে অর্থসাহায্য ও সমরাস্ত্র পাঠানো নিয়ে দ্বিধায় আমেরিকা। ফলে সংকট তীব্রতর হয়েছে ইউক্রেনে। এদিকে নেদারল্যান্ডস জানিয়েছে, তেহরান ও ইরাকের ইরবিলে তাদের দূতাবাস বন্ধ থাকছে। নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত, জানিয়েছে আমস্টারডাম। 

আরও পড়ুন > ভারতীয় নাবিকদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিল ইরান, ইজরায়েলের দিকে তাকিয়ে বিশ্ব


```