Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

দুই দেশে আটকে একাধিক ভারতীয়! ইরান-ইজরায়েল সংঘাতে ঘুম উড়েছে নয়াদিল্লির

ভারতের সঙ্গে ইজরায়েলের সম্পর্ক মধুর। আবার ইরানের সঙ্গেও সখ্যতা বজায় রাখে ভারত।

দুই দেশে আটকে একাধিক ভারতীয়! ইরান-ইজরায়েল সংঘাতে ঘুম উড়েছে নয়াদিল্লির

ফাইল চিত্র

শেষ আপডেট: 14 April 2024 15:50

দ্য ওয়াল ব্যুরো: শনিবার মধ্যরাতে ইজরায়েল লক্ষ্য করে একসঙ্গে দু'শোরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সিরিয়া, জর্ডন, লেবানন এমনকী ইয়েমেনের হুথি বিদ্রোহীদের এলাকা থেকেও ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। আরও এক যুদ্ধ শুরু হওয়ার উপক্রম ইতিমধ্যে হয়েছে। এই অবস্থায় চিন্তিত ভারত। কারণ ইরান, ইজরায়েলে একাধিক ভারতীয় বাস করে। তাঁদের কী হবে, তাঁরা এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে, তা নিয়েই উদ্বেগে নয়াদিল্লি। 

ভারতের সঙ্গে ইজরায়েলের সম্পর্ক মধুর। আবার ইরানের সঙ্গেও সখ্যতা বজায় রাখে ভারত। তাই এই যুদ্ধ পরিস্থিতিতে কোনও দেশেরই পক্ষ স্বাভাবিকভাবে নেয়নি সাউথ ব্লক। বরং আলোচনা করে শান্তি ফেরানোর বার্তাই দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি দুই দেশের ভারতের সবকটি দূতাবাসের তরফ থেকেই সেখানকার ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।  

কর্মসূত্রে হোক বা ব্যক্তিগত কোনও কাজে, বহু ভারতীয় ইরান এবং ইজরায়েলে বসবাস করেন। তাঁদের সুরক্ষা নিয়েই আপাতত উদ্বিগ্ন নয়াদিল্লি। এছাড়া জানা গেছে, সংযুক্ত আরব আমিরশাহির উপকূলের কাছ থেকে একটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ আটক করেছে ইরান। তাতে ১৭ জন ভারতীয় থাকার খবর মিলেছে। ওই জাহাজের সঙ্গে ইজরায়েলের যোগ আছে বলে মনে করছে ইরান। 

এই প্রেক্ষিতে সেই ভারতীয়দের ফেরানোর জন্যে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করেছে ভারত। লাগাতার যোগাযোগ রাখা হচ্ছে ইজরায়েলের দূতাবাসের সঙ্গেও। প্রসঙ্গত, পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ ইরানের পাশাপাশি শুক্রবার রাত থেকেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানি সমর্থনপুষ্ট লেবাননের হেজবোল্লা গোষ্ঠী। ইজরায়েলি সেনা জানিয়েছে, উত্তর ইজরায়েলের একাধিক গঞ্জ বা জনপদ লক্ষ্য করে অন্তত ৪০-টির বেশি 'রকেট' ছুড়েছে হিজবোল্লা। 


```