Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কাটবে জ্বালানির জ্বালা? নতুন পথে হরমুজ পেরোল ৪ জাহাজ!

হরমুজ প্রণালীতে একটি নতুন জলপথ খুঁজে পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এই নতুন পথে অন্তত চারটি জাহাজ অপরিশধিত তেল, এলএনজি এবং অন্যান্য মাল নিয়ে প্রণালী পেরিয়েছে বলে দাবি করা হয়েছে।

কাটবে জ্বালানির জ্বালা? নতুন পথে হরমুজ পেরোল ৪ জাহাজ!

হরমুজ প্রণালী

শেষ আপডেট: 4 April 2026 14:01

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে টান পড়েছে বিভিন্ন দেশের জ্বালানির ভাণ্ডারে। হরমুজ প্রণালী ঘিরে টানাপড়েনে আটকে রয়েছে বহু জাহাজ। জাহাজ চলাচলের নতুন পথ তৈরি করেছে ইরান। সেদেশের নিজস্ব জলপথ দিয়ে তৈরি এই নতুন পথে প্রতিটি জাহাজকে দেখে তবেই যাওয়ার সুযোগ দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

এই অবস্থায় হরমুজ প্রণালীতে একটি নতুন জলপথ খুঁজে পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এই নতুন পথে অন্তত চারটি জাহাজ অপরিশধিত তেল, এলএনজি এবং অন্যান্য মাল নিয়ে প্রণালী পেরিয়েছে বলে দাবি করা হয়েছে। এই নতুন পথে হরমুজ প্রণালীর ভেতরে আন্তর্জাতিক জলসীমা ব্যবহার না করে ওমানের জলসীমা ব্যবহার করেছে জাহাজগুলি।



মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী দুটি বড় অপরিশোধিত তেলবাহী জাহাজ হাবরুত এবং ঢালকুত, আরবের রাস আল খাইমা শহরের কাছে এসে ওমানের জলসীমায় প্রবেশ করে। সঙ্গে ছিল পানামার পতাকাবাহী এলএনজি-বাহী জাহাজ সোহার। ওমানের জলসীমায় প্রবেশ করে মুসানদাম উপদ্বীপের কাছে নিজেদের সিগনাল বন্ধ করে দেয়। এরপরে তাদেরকে মাসকাট থেকে ৩৫০ কিলোমিটার দূরে দেখা যায়।

ঢালকুত এবং হাবরুতে আরবের ২০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল ছিল বলে জানা গিয়েছে। যদিও সোহারে কি ছিল তা জানা যায়নি। আরবের হামরিয়া থেকে মার্চের ২১ তারিখ যাত্রা শুরু করে সোহার। এই তিন জাহাজের পরেই ছিল ভারতের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ। দুবাই থেকে ৩১ মার্চ এই জাহাজ যাত্রা শুরু করে। শেষ বার এই জাহাজটিকে অমানের দিব্বা বন্দর থেকে ৪০ কিলোমিটার দূরে দেখা যায়। যদিও এই জাহাজে জ্বালানী ছিল কী না সেটা জানা যায়নি।

হরমুজ প্রণালী ঘিরে টানাপড়েন এখনও কাটেনি। তার মধ্যেই আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় (global oil supply disruption) নতুন উদ্বেগ তৈরির পথে ইরান। এবার তাদের নজর পড়তে পারে আরেক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, বাব-এল-মান্দেব (Bab el-Mandeb Strait)-এর দিকে, সেরকমই ইঙ্গিত দিয়েছে তেহরান (Iran new target Bab el Mandeb)। কেবল কূটনৈতিক বার্তাই নয়, ময়দানেও উত্তেজনা বাড়ছে। “অপারেশন ট্রু প্রমিস ৪”-এর আওতায় ইরান ও তাদের মিত্ররা নতুন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এই অভিযানের “ওয়েভ ৯৩” পর্যায়ে ইজরায়েল-সংযুক্ত সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করা হয়েছে। পশ্চিম গ্যালিলি, হাইফা, কাফর কান্না ও ক্রায়োট এলাকায় হামলার কথা বলা হয়েছে।           


```