Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আমেরিকায় খুন হায়দরাবাদের ডাক্তারি পড়ুয়া, স্বপ্ন থেমে গেল মাঝপথেই

আমেরিকার ডালাসে খুন হলেন হায়দরাবাদের ২৭ বছরের ছাত্র চন্দ্রশেখর। ডাক্তারি পড়ুয়া এই তরুণ উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন মার্কিন মুলুকে। পরিবারের আর্জি, দ্রুত দেহ ফিরিয়ে আনা হোক দেশে।

আমেরিকায় খুন হায়দরাবাদের ডাক্তারি পড়ুয়া, স্বপ্ন থেমে গেল মাঝপথেই

হায়দরাবাদের ছাত্র

গার্গী দাস

শেষ আপডেট: 4 October 2025 18:33

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন মুলুকে খুন হলেন হায়দরাবাদের এক ছাত্র। নিহতের নাম চন্দ্রশেখর পোল (২৭)। টেক্সাসের ডালাসে একটি পেট্রলপাম্পে কাজ করার সময় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি করে।

চন্দ্রশেখর ২০২৩ সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দেন। হায়দরাবাদে ব্যাচেলর ইন ডেন্টাল সার্জারি শেষ করার পর মাস্টার্স করতে যান। ছ’মাস আগে সফলভাবে মাস্টার্স ডিগ্রি অর্জনও করেন। তবে ফুল-টাইম চাকরি খুঁজতে খুঁজতেই আপাতত পার্ট টাইম কাজ করছিলেন ওই পেট্রলপাম্পে। সেখানেই অতর্কিতে প্রাণ হারালেন তিনি।

ছেলের দেহ দ্রুত দেশে ফেরানোর দাবি তুলেছেন শোকার্ত বাবা-মা। ইতিমধ্যেই তাঁদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএআরএস বিধায়ক সুধীর রেড্ডি এবং প্রাক্তন মন্ত্রী টি হরিশ রাও।

পরে রাও সামাজিক মাধ্যমে লেখেন, 'যে ছেলেকে পরিবার ভেবেছিল অনেক দূর এগোবে, সেই ছেলের নিথর দেহের অপেক্ষা করতে হচ্ছে, এর চেয়ে বেদনার কী হতে পারে। পরিবারের পাশে আছি আমরা।' একইসঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দ্রুত দেহ ফেরানোর ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি।

ঘটনাটি নিয়ে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। বন্ধু ও আত্মীয়স্বজনও বিশ্বাস করতে পারছেন না, যে ছেলেটি এত স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিল, তারই জীবন এভাবে থেমে গেল বিদেশের মাটিতে।


```