Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

কয়েক দিনের ব্যবধানে ফের ভারতীয় ছাত্র খুন কানাডায়! কী বলছে দেশের দূতাবাস

মৃত ছাত্রের নাম শিবাঙ্ক অবস্থি। টরন্টো পুলিশের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে স্কারবরো ক্যাম্পাস সংলগ্ন হাইল্যান্ড ক্রিক ট্রেল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কয়েক দিনের ব্যবধানে ফের ভারতীয় ছাত্র খুন কানাডায়! কী বলছে দেশের দূতাবাস

নিহত ভারতীয় পড়ুয়া - ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 December 2025 08:44

দ্য ওয়াল ব্যুরো: কানাডার টরন্টোতে (Canada Toronto) গুলি চলার ঘটনায় এক ভারতীয় গবেষক ছাত্রের (Indian Student) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করল ভারতীয় কনস্যুলেট। বৃহস্পতিবার (স্থানীয় সময়) টরন্টোর ভারতীয় কনস্যুলেট জেনারেল জানায়, নিহত ছাত্রের পরিবারকে প্রয়োজনীয় সবরকম সহায়তা দেওয়া হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হয়েছে।

মৃত ছাত্রের নাম শিবাঙ্ক অবস্থি। টরন্টো পুলিশের (Toronto Police) সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে স্কারবরো ক্যাম্পাস সংলগ্ন হাইল্যান্ড ক্রিক ট্রেল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বিবৃতিতে ভারতীয় কনস্যুলেট জানায়, “টরন্টো বিশ্ববিদ্যালয়ের (Toronto University) স্কারবরো ক্যাম্পাসের কাছে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় তরুণ ভারতীয় পিএইচডি গবেষক শিবাঙ্ক অবস্থির মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত। এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে রয়েছে কনস্যুলেট এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সবরকম সহায়তা দেওয়া হচ্ছে।”

টরন্টোর সংবাদমাধ্যমে বলা হয়েছে, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিবাঙ্ক অবস্থিকে গুরুতর জখম অবস্থায় পায়। তবে চিকিৎসার আগেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, হামলার পরই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালায়। তদন্ত চলাকালীন নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় চত্বর আংশিকভাবে লকডাউন করা হয়।

এই ঘটনাটি চলতি বছরে টরন্টোর ৪১তম খুনের ঘটনা বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। উদ্বেগজনকভাবে, কয়েক দিনের ব্যবধানে শহরে অপরাধের বলি হওয়া এটি দ্বিতীয় ভারতীয় নাগরিকের মৃত্যু।

একই শহরে আরও এক ভারতীয় খুন

এর আগেই টরন্টো পুলিশ জানিয়েছিল, শহরে এক ৩০ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত তরুণী খুন হয়েছেন। নিহতের নাম হিমানশি খুরানা। এই ঘটনায় কানাডা জুড়ে এক অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি টরন্টোরই বাসিন্দা ৩২ বছর বয়সি আবদুল গাফুরি, যিনি নিহতের পরিচিত ছিলেন বলে মনে করা হচ্ছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই খুনের ঘটনায় ‘সম্পর্কজনিত হিংসা’ (intimate partner violence) জড়িত থাকতে পারে।

হিমানশি খুরানার মৃত্যুতে ভারতীয় কনস্যুলেট গভীর শোক প্রকাশ করে জানায়, তদন্ত চলাকালীন পরিবারকে সবরকম সহায়তা দেওয়া হচ্ছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে।

পরপর দুটি ঘটনায় কানাডায় ভারতীয়দের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে পড়াশোনা ও কাজের জন্য সে দেশে থাকা তরুণ-তরুণীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।


```