হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় স্থানীয় এক সংবাদমাধ্যমকে চরণপ্রীত জানান, প্রথমে গাড়ি পার্কিং নিয়ে বচসা হচ্ছিল। কিন্তু পরে তা বর্ণবিদ্বেষী হিংসায় পরিণত হয়।

ভারতীয় যুবককে মারধর - ফাইল ছবি
শেষ আপডেট: 23 July 2025 13:19
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার (Australia) অ্যাডিলেডে বর্ণবিদ্বেষী হামলার শিকার হলেন এক ভারতীয় (Indian Man)। ২৩ বছর বয়সী চরণপ্রীত সিংয়ের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী (Man Beaten)। মারধরের ফলে মাথায় চোট ও মুখের একাধিক হাড় ভেঙে হাসপাতালে ভর্তি ওই ছাত্র। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করলেও বাকিরা এখনও পলাতক।
অস্ট্রেলিয়ার এক সংবাদপত্র জানাচ্ছে, গত ১৯ জুলাই রাতে স্ত্রীকে নিয়ে গাড়ি করে কিন্টোর অ্যাভিনিউ গিয়েছিলেন চরণপ্রীত। রাত ৯টা ২২ মিনিট নাগাদ গাড়ি পার্ক করার ঠিক পরেই, একটি গাড়ি থেকে পাঁচজন যুবক নেমে বিনা উস্কানিতে তাঁর ওপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, হামলাকারীদের হাতে ছিল ধাতব-ধারালো বস্তু।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, হামলার সময় অভিযুক্তরা চরণপ্রীতকে উদ্দেশ্য করে চিৎকার করে বলছে, “ফ*** অফ, ইন্ডিয়ান”। তারপরই বেধড়ক মারধর। এমনকী, রাস্তায় ফেলে লাথি-ঘুষিও মারা হচ্ছে। মারধরের ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে সিং সেখানেই অচৈতন্য হয়ে পড়েন।
An Indian guy was brutally attacked by 5 Racists in Australia, they were shouting Fcuk off Indian. The guy suffered Brain trauma and Multiple fractures, It's time Indians get united against the Racism. We still don't take this Seriously. pic.twitter.com/PKPDfxyuwD
— Desi king (@DesiKing_) July 23, 2025
হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় স্থানীয় এক সংবাদমাধ্যমকে চরণপ্রীত জানান, প্রথমে গাড়ি পার্কিং নিয়ে বচসা হচ্ছিল। কিন্তু পরে তা বর্ণবিদ্বেষী হিংসায় পরিণত হয়। পুলিশ ইতিমধ্যে এনফিল্ড এলাকা থেকে ২০ বছর বয়সী এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
এই বর্বর ঘটনার তীব্র নিন্দায় মুখর অ্যাডিলেডের ভারতীয় সমাজ। আন্তর্জাতিক পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ ছড়িয়েছে গোটা দেশে। বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় চরণপ্রীতের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচারের দাবি তুলেছেন।