Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

কানাডায় গ্যাং সংঘর্ষের ছায়া, প্রকাশ্যে গুলিতে খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP) জানিয়েছে, গত ২২ জানুয়ারি স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বার্নাবির কানাডা ওয়ের ৩৭০০ ব্লকের কাছে গুলির শব্দ পাওয়া যায়।

কানাডায় গ্যাং সংঘর্ষের ছায়া, প্রকাশ্যে গুলিতে খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

ভারতীয় বংশোদ্ভূত যুবকের মৃত্যু

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 25 January 2026 13:49

দ্য ওয়াল ব্যুরো: কানাডার (Canada) ব্রিটিশ কলাম্বিয়ার বার্নাবিতে (Burnaby) প্রকাশ্যে গুলিতে (Firing) খুন (Murder) হলেন ২৮ বছরের এক ভারতীয় বংশোদ্ভূত যুবক (Indian Origin Man death)। পুলিশ সূত্রে খবর, এই হত্যাকাণ্ডের পিছনে ব্রিটিশ কলম্বিয়ায় চলতে থাকা গ্যাং সংঘর্ষের যোগ থাকতে পারে। নিহতের নাম দিলরাজ সিং গিল। তিনি ভ্যাঙ্কুভারের বাসিন্দা।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP) জানিয়েছে, গত ২২ জানুয়ারি স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বার্নাবির কানাডা ওয়ের ৩৭০০ ব্লকের কাছে গুলির শব্দ পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুরুতর জখম অবস্থায় এক যুবককে উদ্ধার করে। প্রাণ বাঁচানোর চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গুলির ঘটনার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ বার্নাবির বুক্সটন স্ট্রিটের ৫০০০ ব্লকে একটি জ্বলন্ত গাড়ির সন্ধান পায়। ওই এলাকা গুলির ঘটনার স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে। তদন্তকারীদের অনুমান, ওই পোড়া গাড়িটি সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গেই যুক্ত।

মামলার তদন্তভার নিয়েছে ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (IHIT)। পুলিশের দাবি, এটি একটি ‘টার্গেটেড শুটিং’। IHIT-এর তরফে জানানো হয়েছে, দিলরাজ সিং গিল পুলিশের পরিচিত ছিলেন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে বিসি-র গ্যাং সংঘর্ষের যোগ রয়েছে বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

IHIT-এর সার্জেন্ট ফ্রেডা ফং বলেন, ‘‘প্রকাশ্য জায়গায় গুলি চালিয়ে খুন অত্যন্ত উদ্বেগজনক। শুধু পুলিশের জন্য নয়, গোটা সমাজের জন্যই এই ঘটনা গভীর অস্বস্তির।’’

তদন্তকারীরা বার্নাবি RCMP, ফরেনসিক বিশেষজ্ঞ দল এবং ব্রিটিশ কলাম্বিয়া কোরোনার সার্ভিসের সঙ্গে যৌথ ভাবে ঘটনার পুনর্গঠন ও প্রমাণ সংগ্রহের কাজ চালাচ্ছেন। পুলিশের অনুমান, হামলাকারীরা গুলির ঘটনার পর দ্রুত এলাকা ছেড়ে পালায় এবং পরে ওই গাড়িটিই আগুন ধরিয়ে দেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজের খোঁজে সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। ২২ জানুয়ারি বিকেল ৫টা থেকে সন্ধে সাড়ে ৬টার মধ্যে কানাডা ওয়ে ও সংলগ্ন এলাকায় থাকা ড্যাশক্যাম বা সিসিটিভি ফুটেজ জমা দিতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বুক্সটন স্ট্রিট ও আশপাশের এলাকাতেও ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। নতুন তথ্য মিললে তা প্রকাশ করা হবে। তথ্য দিতে চাইলে IHIT বা ক্রাইম স্টপার্সের মাধ্যমে গোপনীয় ভাবে যোগাযোগ করা যাবে।


```