Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

AI-কে মজবুত করার দায়িত্ব ভারতীয় বংশোদ্ভূতকে দিল অ্যাপল, চিনে নিন অমর সুব্রহ্মণ্যকে

তিনি অ্যাপলের ফাউন্ডেশন মডেল, মেশিন লার্নিং এবং সংস্থার সামগ্রিক এআই নকশাকে নতুন করে সাজানোর দায়িত্বে থাকছেন।

AI-কে মজবুত করার দায়িত্ব ভারতীয় বংশোদ্ভূতকে দিল অ্যাপল, চিনে নিন অমর সুব্রহ্মণ্যকে

অমর সুব্রহ্মণ্য

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 December 2025 14:36

দ্য ওয়াল ব্যুরো: ক্যালিফোর্নিয়ার টেক করিডরে এক নতুন অধ্যায়ের সূচনা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দুনিয়ার প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে বড় পদক্ষেপ নিল অ্যাপল (Apple)। সংস্থার নতুন এআই ভাইস প্রেসিডেন্ট (AI Vice President) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় বংশোদ্ভূত (Indian Origin) প্রযুক্তিবিদ অমর সুব্রহ্মণ্যকে (Amar Subramanya)।

জন জিয়ানান্দ্রিয়ার জায়গায় তাঁর আগমনকে টেক বিশ্লেষকেরা দেখছেন ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে। কারণ গুগল (Google) ও ওপেনএআই–এর (Open AI) দৌড়ে যেখানে অ্যাপল কিছুটা পিছিয়ে পড়েছিল, সেখানে সুব্রহ্মণ্যর অভিজ্ঞ হাতেই নাকি মিলবে নতুন গতি - এমনই ধারণা করছেন তাঁরা।

সুব্রহ্মণ্য সরাসরি রিপোর্ট করবেন অ্যাপল সফটওয়্যার প্রধান ক্রেগ ফেডেরিগিকে। সূত্র মারফৎ জানা গেছে, তিনি অ্যাপলের ফাউন্ডেশন মডেল (Foundation Model), মেশিন লার্নিং (Machine Learning) এবং সংস্থার সামগ্রিক এআই নকশাকে নতুন করে সাজানোর দায়িত্বে থাকছেন।

এই পরিবর্তন এমন সময়েই এল যখন সিরির উন্নত সংস্করণের জন্য গুগলের জেমিনি (Google Gemini) ব্যবহারে আগামী বছরে প্রায় ১ বিলিয়ন ডলার খরচ হতে পারে বলে জল্পনা। ফলে অ্যাপলের নিজস্ব এআই শক্তিকে দ্রুত শক্তিশালী করা এখন সংস্থার জরুরি লক্ষ্য। সুব্রহ্মণ্যর যোগদান তাই নিছক নিয়োগ নয় - এ যেন ভবিষ্যতের বড় লড়াইয়ের প্রস্তুতি।

কে এই অমর সুব্রহ্মণ্য?

তাঁর পেশাগত পথচলা দেখলেই বোঝা যায়, কেন তাঁকে ঘিরে এত আশা সংস্থার। লিঙ্কডইনের তথ্য বলছে - অ্যাপলে আসার আগে মাত্র পাঁচ মাস তিনি মাইক্রোসফটে (Microsoft) কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট (AI) হিসেবে কাজ করেছেন। মাইক্রোসফটের সঙ্গেও এটি তাঁর দ্বিতীয় ইনিংস। ২০০৫ সালে তিনি সেখানে ইন্টার্ন (Intern) হিসেবে যাত্রা শুরু করেছিলেন।

তবে সুব্রহ্মণ্যর কর্মজীবনের সবচেয়ে মোটা অধ্যায় লেখা হয়েছে গুগলে (Google)। ২০০৯ সালে স্টাফ রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়ে একসময় তিনি অধিষ্ঠিত হন ইঞ্জিনিয়ারিং-এর ভাইস প্রেসিডেন্ট (Vice President) পদে। গুগলের বহুচর্চিত জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট প্রকল্প যা নিয়ে একসময় উত্তেজনা ছিল বিশ্বজুড়ে - তাঁর নেতৃত্বেই গড়ে ওঠে। এ বছরের জুনে গুগল ছেড়ে তিনি মাইক্রোসফটে যোগ দেন, আর সেখান থেকে সরাসরি অ্যাপলের নেতৃত্বে।

শিক্ষা ও শুরু

বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় (Bengaluru University) থেকে ২০০১ সালে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক। সেখান থেকেই প্রযুক্তি দুনিয়ায় তাঁর প্রথম পদক্ষেপ। তারপর দশ মাসের জন্য আইবিএম (IBM)-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিছু বিরতি নিয়ে ইউনিভার্সিটি অফ উইসকনসিনে পিএইচডি - গবেষণার পাঠ, আর সেই পথ ধরেই শিল্পজগতের বড় বড় দায়িত্ব।

অ্যাপলের ভবিষ্যৎ কী বলছে?

এআই-কে কেন্দ্র করে অ্যাপলের যে রূপান্তর চলছে, তাতে সুব্রহ্মণ্যর মতো গবেষক-প্রকৌশলী বহুদিনের প্রয়োজন ছিল, এ কথাই এখন খোলাখুলি বলছে প্রযুক্তি মহল। তাঁর দীর্ঘ গবেষণা, দল পরিচালনার অভিজ্ঞতা আর শিল্পে অভ্যস্ত দৃষ্টিভঙ্গি - এই সব মিলেই তাঁকে অ্যাপলের এআই স্বপ্নপথের নতুন স্থপতি বানিয়েছে।

যদিও অ্যাপলের এই নিয়োগ সংস্থার ভবিষ্যতকে কতটা মজবুত করতে পারবে তা সময়ই বলবে। তবে টেক দুনিয়ার অনুমান, অ্যাপল নতুন অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আর সেই অধ্যায়ের প্রথম পাতা খুলছেন অমর সুব্রহ্মণ্য।


```