Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভারতীয়কে নৃশংসভাবে খুন করা যুবক একজন দাগি আসামি! আগেই মুক্তি দিয়েছিল মার্কিন প্রশাসন

কোবোস-মার্টিনেজ নামের হামলাকারী যুবকের পরিচয় সামনে এসেছে। জানা গেছে, তিনি আদতে কিউবান নাগরিক এবং এক সময়ের দাগি আসামি! 

ভারতীয়কে নৃশংসভাবে খুন করা যুবক একজন দাগি আসামি! আগেই মুক্তি দিয়েছিল মার্কিন প্রশাসন

কোবোস-মার্টিনেজ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 September 2025 16:14

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় নৃশংসভাবে খুন হয়েছেন (Murder in USA) এক প্রবাসী ভারতীয় (NRI)। খুনি তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে মাথা কেটে নিয়েছে! তারপর লাথি মেরে তা নিয়ে এগোচ্ছিলেন ওই যুবক, কাটা মাথাটিকে জঞ্জালের স্তূপে ফেলতে। সেই সময়েই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

কোবোস-মার্টিনেজ (Cobos-Martinez) নামের হামলাকারী যুবকের পরিচয় সামনে এসেছে। জানা গেছে, তিনি আদতে কিউবান নাগরিক (Cuban Citizen) এবং এক সময়ের দাগি আসামি! মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, বাইডেন প্রশাসনের আমলে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল আর ক্রিমিনাল রেকর্ডের কারণে কিউবা তাঁকে ফেরত নিতে অস্বীকার করেছিল। সেই মার্টিনেজই টেক্সাসের এক মোটেলে ভারতীয় নাগরিক চন্দ্র নাগমল্লাইয়াহ-কে নৃশংসভাবে খুন করেছে।

নাগামাল্লাইয়াহ (৫০), দীর্ঘদিন ধরে ডালাসে একটি ছোট হোটেল চালাতেন। ওই হোটেলেরই কর্মচারী হিসেবে কাজ করছিলেন কোবোস। স্থানীয় সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় হোটেলের ভাঙা ওয়াশিং মেশিন (Washing Machine) ঘিরেই শুরু হয় বিবাদ। মালিক নাগামাল্লাইয়াহ কর্মচারীকে সেটি ব্যবহার করতে বারণ করেন। প্রথমে ভাষাগত সমস্যায় নির্দেশ বুঝতে না পেরে অভিযুক্ত অন্য কর্মচারীর সাহায্য নেন। কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই হঠাৎই ক্ষিপ্ত হয়ে ধারাল অস্ত্র হাতে নেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রৌঢ়কে এলোপাথাড়ি কোপাতে থাকেন কোবোস-মার্টিনেজ। রক্তাক্ত অবস্থায় প্রাণ বাঁচাতে ছুটে পালাতে চেয়েছিলেন নাগামাল্লাইয়াহ, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যান। তাঁর স্ত্রী ও ১৮ বছরের ছেলেও ছুটে এসে হামলাকারীকে আটকাতে চেষ্টা করেন, কিন্তু তাঁদের ধাক্কা মেরে সরিয়ে দেয় অভিযুক্ত। এরপরই ঘটে যায় ভয়াবহ হত্যাকাণ্ড।

ছিন্ন মুণ্ড নিয়ে রাস্তায় হাঁটার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও তার সত্যতা এখনও যাচাই হয়নি। পুলিশের দাবি, গ্রেফতারের সময় অভিযুক্তের পোশাক রক্তমাখা ছিল। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত খুনের কথা স্বীকারও করেছে। জানা গেছে, তাঁর এর আগেও হিউস্টন ছাড়াও ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে।

বর্তমানে মার্টিনেজকে ডালাস কাউন্টি জেলে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ক্যাপিটাল মার্ডার-এর মামলা দায়ের করা হয়েছে।


```