‘হ্যারি বক্সার’ ও ‘সুনীল মীনা’ নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় সামনে এসে দায়িত্ব স্বীকার করেছেন। তিনি অভিযোগ করেছেন, সুখ জওয়ানহা নামে ওই ব্যবসায়ী ভারতীয় যুবকদের অত্যাচার করেন।

শেষ আপডেট: 13 February 2026 15:09
দ্য ওয়াল ব্যুরো: ইউরোপের মাটিতে ফের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দাপট! পর্তুগালে ভারতীয় ব্যবসায়ীর দোকানে গুলি (Portugal shooting) চালানোর ঘটনায় দায় স্বীকার করল বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi gang)। গত বছরের সেপ্টেম্বরের পর এবছর ফের একই ধরনের হামলা, যা আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
পর্তুগালের মারিনহা গ্র্যান্ড এলাকায় এভি ভিতর গ্যালো ৫-এতে সুখ জওয়ানহাড় (gang violence Europe) একটি দোকানে গুলি চালানো হয়। ঘটনার পর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর গ্যাংয়ের একটি সদস্যের তরফে পোস্টে দাবি করা হয়, লরেন্স বিষ্ণোই গ্যাং-এর নির্দেশেই এই হামলা চালানো হয়েছে।
‘হ্যারি বক্সার’ ও ‘সুনীল মীনা’ নামের ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় সামনে এসে দায়িত্ব স্বীকার করেছেন। তিনি অভিযোগ করেছেন, সুখ জওয়ানহা নামে ওই ব্যবসায়ী ভারতীয় যুবকদের অত্যাচার করেন। তিনি নাকি কর্মীদের বেতন আটকে রাখেন এবং তাঁদের পাসপোর্ট কেড়ে নেন, যাতে জোর করে কাজ করানো যায়। এর প্রতিবাদেই নাকি এই গুলি চালানো হয়েছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া পোস্টে ওই ব্যক্তি সরাসরি হুমকিও (Bishnoi gang threat) দিয়েছেন। লেখা হয়েছে, যদি আচরণ না পাল্টায় তাহলে পরের গুলিটা দোকানে নয়, সোজা তাঁকে লক্ষ্য করে চালানো হবে। শুধু তাই নয়, প্রতিদ্বন্দ্বী গ্যাং ও তাঁদের পরিবারের ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে। দাবি, গ্যাং সদস্যদের কাছে তাঁদের সব তথ্য রয়েছে এবং তারা যে কোনও সময় বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারে।
এরপরই পর্তুগালে বসবাসকারী ভারতীয় ও দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা শুধু একটি আঞ্চলিক গ্যাং-সংঘর্ষ নয় (Portugal Indian community), বরং আন্তর্জাতিক স্তরে ভারতীয় অপরাধচক্রের বিস্তার ও ক্ষমতার লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। বিদেশে চাঁদাবাজি নেটওয়ার্ক গড়ে তোলা, ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করা এবং নিজস্ব প্রভাব বিস্তারের জন্যই এমন হামলা বেড়ে চলেছে।
পর্তুগালের পুলিশ হামলার ভিডিও ও সোশ্যাল মিডিয়ার পোস্ট খতিয়ে দেখছে। তদন্তের অগ্রগতি নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, তবে ভারতীয় গ্যাং–এর আন্তর্জাতিক বিস্তার রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।