Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

'ভারত-রাশিয়ার অর্থনীতি মৃত, ওদের নিয়ে কিছু এসে যায় না', আবার বিস্ফোরক ট্রাম্প

ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক রেখে ‘বন্ধু’ তকমা ধরে রাখা সহজ হবে না। 

'ভারত-রাশিয়ার অর্থনীতি মৃত, ওদের নিয়ে কিছু এসে যায় না', আবার বিস্ফোরক ট্রাম্প

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 31 July 2025 10:50

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং বাড়তি জরিমানা বসানোর একদিনের মধ্যেই ফের বিস্ফোরক মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। রাশিয়ার (Russia) সঙ্গে ভারতের (India) ঘনিষ্ঠতা নিয়ে তীব্র কটাক্ষ করে ট্রাম্প বলেন, "ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তাতে আমার কিছু যায় আসে না। ওরা চাইলে নিজেদের ‘মৃত অর্থনীতি’ (Dead Economics) একসঙ্গে ডুবিয়ে ফেলতে পারে!"

সোশ্যাল মিডিয়ার এক পোস্টে ট্রাম্প লেখেন, "ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য (US Trade Deals) বরাবরই খুব কম, কারণ ওদের শুল্ক বিশ্বে অন্যতম সর্বোচ্চ। আমেরিকার সঙ্গে রাশিয়ারও কোনও ব্যবসা নেই, আর তেমনটাই থাকা উচিত।" এই প্রেক্ষিতেই তাঁর স্পষ্ট বক্তব্য, দুই দেশের অর্থনীতির কী হাল হচ্ছে বা হবে, তাতে তাঁর কোনও মাথাব্যাথা নেই।

ট্রাম্পের কটাক্ষ এখানেই থেমে থাকেনি। তিনি এও অভিযোগ করেন, "ভারত সবসময়ই রাশিয়ার থেকে সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম কেনে। এখন যখন গোটা বিশ্ব চায়, রাশিয়া যেন ইউক্রেনে রক্তপাত বন্ধ করে, তখন ভারত ও চিন মিলে রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি গ্রাহক হয়ে উঠেছে।" তাঁর আরও সংযোজন, "ভারত আমাদের বন্ধু হলেও ওদের সঙ্গে ব্যবসা সবসময়ই সীমিত। কারণ, শুধু শুল্ক নয়, ওদের বাণিজ্য নীতিও বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিন ও বিরক্তিকর।"

 

ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক রেখে ‘বন্ধু’ তকমা ধরে রাখা সহজ হবে না। ইতিমধ্যে সংবাদমাধ্যমে ট্রাম্প কার্যত বিস্ফোরক দাবি করে এও বলেছেন, ব্রিকস গোষ্ঠীতে যারা রয়েছে তারা আদতে আমেরিকা বিরোধী। তাৎপর্যপূর্ণভাবে এর সদস্য ভারতও। তবুও নরেন্দ্র মোদীকে নিজের 'ভাল বন্ধু' বলেও ভারতকে নিশানা করতে কিছু জমি বাকি রাখছেন না মার্কিন প্রেসিডেন্ট।

যদিও শুল্ক এবং জরিমানার বিষয় নিয়ে এখনও নয়াদিল্লির সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, “আমরা এখনও ভারতের সঙ্গে এই শুল্ক বিষয় নিয়ে কথা বলছি। কী হয় দেখা যাক।” পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ রয়েছে বলেও জানান ট্রাম্প। তবে সেই সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যে ভারসাম্যহীনতার অভিযোগও তোলেন তিনি।


```