Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'আলোচনা চলছে, দেখা যাক কী হয়', ভারতের ওপর শুল্ক-জরিমানা চাপানোর পর বললেন ট্রাম্প

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ রয়েছে বলেও জানান ট্রাম্প। তবে সেই সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যে ভারসাম্যহীনতার অভিযোগও তোলেন তিনি।

'আলোচনা চলছে, দেখা যাক কী হয়', ভারতের ওপর শুল্ক-জরিমানা চাপানোর পর বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 31 July 2025 08:31

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক (Tariff on India) এবং অতিরিক্ত জরিমানার সিদ্ধান্তের পরেও 'আলোচনার' কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দুই দেশের মধ্যে এখনও এই বিষয়ে কথা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (স্থানীয় সময়) হোয়াইট হাউসে (White House) সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, “আমরা এখনও ভারতের সঙ্গে এই শুল্ক বিষয় নিয়ে কথা বলছি। কী হয় দেখা যাক।” পাশাপাশি তিনি এও আবার মনে করিয়ে দেন যে, ভারত এখনও বিশ্বের অন্যতম ‘উচ্চ শুল্ক’ আরোপকারী দেশ।

ট্রাম্পের বক্তব্য, “ভারত প্রায় সবসময়ই বিশ্বের মধ্যে সর্বোচ্চ শুল্ক বসানো দেশের তালিকায় থেকেছে — ১০০, ১৫০, এমনকী ১৭৫ শতাংশেরও বেশি শুল্ক চাপায় তাঁরা। এটা একপেশে বাণিজ্য নীতি। এতদিন বিষয়টি নিয়ে কেউ কিছুই করেনি।'' মার্কিন প্রেসিডেন্টের কথায়, এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয় সিদ্ধান্ত নিতেই হত।

এই প্রসঙ্গেই ট্রাম্প আক্রমণ শানান ব্রিকস (BRICS) জোটের দিকেও। ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত এই আন্তর্জাতিক গোষ্ঠীকে তিনি 'আমেরিকা বিরোধী' বলে বর্ণনা করেন এবং অভিযোগ করেন, এই জোট ডলারের গুরুত্ব খর্ব করার চেষ্টা করছে।

ট্রাম্প বলেন, “এখন আমাদের সঙ্গে আলোচনা চলছে। তবে ভারত ব্রিকসের সদস্য, আর ব্রিকস মূলত এমন এক গোষ্ঠী যারা আমেরিকা বিরোধী। আমরা কাউকে ডলারের উপর আঘাত হানতে দেব না।”

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ রয়েছে বলেও জানান ট্রাম্প। তবে সেই সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যে ভারসাম্যহীনতার অভিযোগও তোলেন তিনি।

“প্রধানমন্ত্রী মোদী আমার বন্ধু। কিন্তু ভারতের সঙ্গে ব্যবসা খুব একটা হয় না আমাদের। ওরা আমাদের দেশে অনেক কিছু বিক্রি করে, আমরা ওদের কিছু কিনতে পারি না। কারণ ওদের শুল্ক এতটাই বেশি,” যুক্তি ট্রাম্পের।


```