Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ইমরান খানকে গোপনে কোথাও সরানো হচ্ছে? প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রাণের ঝুঁকি, চিন্তিত তাঁর দল পিটিআই

দলের অভিযোগ, অতীতেও তথ্য গোপন করা হয়েছে এবং একই ধারা বজায় থাকলে তা ইমরান খানের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে পারে।

ইমরান খানকে গোপনে কোথাও সরানো হচ্ছে? প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রাণের ঝুঁকি, চিন্তিত তাঁর দল পিটিআই

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান

পৃথা ঘোষ

শেষ আপডেট: 15 February 2026 18:03

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan health update in Pakistan jail)-কে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিতর্কের মাঝেই তাঁর দল পিটিআই (PTI) অর্থাৎ পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (Pakistan Tehreek-e-Insaf) অভিযোগ তুলেছে, তাঁকে নাকি গোপনে জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যা তাঁকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে (PTI claims Imran Khan life risk)।

দলের দাবি, এই ধরনের পদক্ষেপ মৌলিক অধিকার ও আইনি বিধির সরাসরি লঙ্ঘন (Pakistan politics Imran Khan news)। পিটিআই এক বিবৃতিতে জানায়, ইমরান খানের পরিবারকে না জানিয়েই তাঁকে চিকিৎসার জন্য সরানোর পরিকল্পনা করা হচ্ছে, এমন খবর অত্যন্ত উদ্বেগজনক।

দলের বক্তব্য, “আমাদের নেতা ইমরান খানকে পরিবারের অজান্তে গোপনে হাসপাতালে সরানোর পরিকল্পনার খবর সামনে এসেছে। এটি মৌলিক মানবাধিকার এবং আইনি প্রক্রিয়ার স্পষ্ট লঙ্ঘন।”

পিটিআই আরও জানিয়েছে, ইমরান খানের কোনও মেডিক্যাল পরীক্ষা হলে তা অবশ্যই তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং অন্তত একজন পরিবারের সদস্যের উপস্থিতিতে করতে হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে কোনও ধরনের গোপনীয়তা তারা মানতে রাজি নয়।

দলের অভিযোগ, অতীতেও তথ্য গোপন করা হয়েছে এবং একই ধারা বজায় থাকলে তা ইমরান খানের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে পারে।

নতুন জেলে স্থানান্তরের ইঙ্গিত

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি (Mohsin Naqvi) শুক্রবার সাংবাদিকদের জানান, আগামী দু’মাসের মধ্যে ইসলামাবাদে নতুন একটি জেল চালু হলে ইমরান খানকে সেখানে স্থানান্তর করা হতে পারে। ওই জেলে চিকিৎসার সুবিধাও থাকবে বলে জানান তিনি।

বর্তমানে ইমরান খান রাওয়ালপিন্ডির উচ্চ নিরাপত্তা সম্পন্ন আদিয়ালা জেল (Adiala Jail)-এ বন্দি রয়েছেন। ২০২৩ সালের অগস্টে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই তিনি সেখানেই রয়েছেন।

স্বাস্থ্য নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

এর মধ্যেই সামনে এসেছে তাঁর গুরুতর শারীরিক অবনতির খবর। রিপোর্টে দাবি করা হয়েছে, দীর্ঘদিন একাকী বন্দিদশায় থাকার পাশাপাশি তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হয়েছে।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট নিযুক্ত আইনজীবী সলমন সফদরের একটি বিস্তারিত রিপোর্ট, যা NDTV হাতে পেয়েছে, তাতে উল্লেখ রয়েছে, জেল কর্তৃপক্ষের অবহেলার জেরে ইমরান খান তাঁর ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন।

পিটিআই এই আচরণকে “ইচ্ছাকৃত, অমানবিক এবং বেআইনি” বলে অভিহিত করেছে। তাদের অভিযোগ, চিকিৎসায় দেরি করা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অমানবিক।

‘ডিপ স্টেট’-এর বিরুদ্ধে অভিযোগ

ইমরান খানের সমর্থকদের দাবি, এই রিপোর্ট তাঁদের দীর্ঘদিনের অভিযোগকেই সত্য প্রমাণ করছে। তাঁদের মতে, পাকিস্তানের সামরিক প্রভাবিত ‘ডিপ স্টেট’ জনপ্রিয় অসামরিক নেতাকে ভেঙে দিতে বন্দিত্বকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

রিপোর্ট অনুযায়ী, ইমরান খান নিজেও জানিয়েছেন, তিনি “শুধুমাত্র বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সুবিধা” ছাড়া আর কিছু প্রত্যাশা করছেন না।


```