মার্কিন প্রশাসন বলছে অভিযোগটি গুরুতর। তারা আশঙ্কা করছে, টেনিস অনেক গোপন তথ্য চিনের হাতে তুলে দিয়েছেন যা আমেরিকার প্রতিরক্ষার জন্য বড় ধরনের ক্ষতি সম্ভাবনা তৈরি করেছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 15 October 2025 08:35
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় মার্কিন প্রশাসনের একজন পরামর্শদাতাকে গ্রেফতার করেছে সে দেশের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই (FBI)। অ্যাশলে টেলিস (Indian-Origin US Defence Expert Ashley Tellis) নামের সেই পরামর্শদাতার বিরুদ্ধে মার্কিন আদালতে লম্বা চার্জশিট পেশ করা হয়েছে। তাতে বলা হয়েছে টেলিস গত তিন বছর ধরে চিনা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তিনি মার্কিন বিমান বাহিনীর গোপন তথ্য চীনের হাতে তুলে দিয়েছেন এমনটাই তদন্তে জানতে পেরেছে এফবিআই এবং আরও কয়েকটি গোয়েন্দা সংস্থা।
তবে ওই ভারতীয় বংশোদ্ভূত তাঁর বিরুদ্ধে উত্থাপিত যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। এর জবাবে মার্কিন অ্যাটর্নি আদালতে বলেছেন মৃত ব্যক্তি উপযুক্ত আইনি সহায়তা পাবেন। কোন ধরনের অবিচার তার উপরে হবে না।
যদিও মার্কিন প্রশাসন বলছে অভিযোগটি গুরুতর। তারা আশঙ্কা করছে, টেনিস অনেক গোপন তথ্য চিনের হাতে তুলে দিয়েছেন যা আমেরিকার প্রতিরক্ষার জন্য বড় ধরনের ক্ষতি সম্ভাবনা তৈরি করেছে।
যদিও ওই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রশাসনের একজন অবৈতনিক পরামর্শদাতা। অর্থাৎ তিনি পরামর্শ দেওয়ার বিনিময়ে কোন ধরনের পারিশ্রমিক নেন না। এমন একজনের কাছে কীভাবে মার্কিন প্রশাসন গোপন নথিপত্র বিনিময় করেছে তা নিয়েও পাল্টা প্রশ্ন উঠেছে। তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের দক্ষিণ এশিয়া বিষয়ক শাখার সঙ্গে যুক্ত।
এফবিআই তাদের চার্জশিটে বলেছে টেনিস ২০২৩ এর এপ্রিলে ওয়াশিংটন লাগোয়া মফস্বল শহরের রেস্তোরাঁয় চিনের এক উচ্চ পর্যায়ের প্রকৃতি দলের সঙ্গে দীর্ঘ সময় গোপনে বৈঠক করেন। সেই বৈঠকে মার্কিন বিমান বাহিনী কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাচ্ছে সে বিষয়ে চিনা অফিসারদের তিনি অবহিত করেছেন।
এফবিআই চার্জশিটে লিখেছে, এরকমই একটি বৈঠকে টেলিস বেশ কিছু ফাইলপত্র নিয়ে গিয়েছিলেন। সিসি ক্যামেরায় দেখা যায়, বৈঠক শেষে তিনি খালি হাতে ফিরেছেন। এফবিআই পরে তদন্ত করে জানতে পারে ওই ফাইল গুলিতে মার্কিন বিমান বাহিনীর গোপন কারিগরি কার্যক্রম সম্পর্কিত কাগজপত্র ছিল।
চার্জশিটে আরও বলা হয়েছে, ওই ভারতীয় বংশোদ্ভূত পেন্টাগনের একটি নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক বা আলোকপাতকারী সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তার গুপ্তচরবৃত্তির বিষয়টি জানাজানির পর ওই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযুক্ত ভারতীয় দোষী সাব্যস্ত হলে তার ন্যূনতম ১০ বছর জেল এবং মোটা অঙ্কের জরিমানা হবে।