Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘মোদীর সঙ্গে আমার গভীর সম্পর্ক’, রাশিয়ার তেল কেনা নিয়ে হুমকি ধমকির মধ্যেই সুর নরম ট্রাম্পের

শুধু তাই নয়, ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে তাঁর ‘বন্ধুত্বের গভীরতা’ও ফের একবার তুলে ধরলেন তিনি।

‘মোদীর সঙ্গে আমার গভীর সম্পর্ক’, রাশিয়ার তেল কেনা নিয়ে হুমকি ধমকির মধ্যেই সুর নরম ট্রাম্পের

ট্রাম্প ও মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 September 2025 22:16

দ্য ওয়াল ব্যুরো: মাসের পর মাস ভারতীয় রাশিয়া (Russian Oil) থেকে তেল আমদানিকে কেন্দ্র করে হুমকি, শুল্ক চাপানো আর তীব্র সমালোচনার পর হঠাৎই সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুধু তাই নয়, ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে তাঁর ‘বন্ধুত্বের গভীরতা’ও ফের একবার তুলে ধরলেন তিনি।

ব্রিটেন সফরে গিয়ে প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমি ভারতের খুব কাছের মানুষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব কাছেরও। সম্প্রতি তাঁর সঙ্গে কথা হয়েছে আমার। জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছি। আমাদের সম্পর্ক খুবই ভাল।”

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়, যখন ইউরোপের দেশগুলিকে একহাত নিয়েছেন তিনি। অভিযোগ তুলেছেন, রাশিয়া থেকে তেল কিনে মস্কোকে কার্যত শক্তি জোগাচ্ছে ইউরোপ। যদিও ভারতের ক্ষেত্রেও একই অভিযোগ বারবার করেছেন ট্রাম্প, তবে এবার সুর একেবারেই ভিন্ন।

ট্রাম্পের বক্তব্য, “ইউরোপীয় দেশগুলি রাশিয়ার তেল কিনছে। অথচ আমি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছি। চিন যুক্তরাষ্ট্রকে এখন প্রচুর শুল্ক দিচ্ছে। আমি অন্য কিছু করতে রাজি, তবে যখন যাদের হয়ে আমি লড়ছি তারাই যদি রাশিয়ার তেল কেনে, তখন সেটা মেনে নেওয়া যায় না। তবে তেলের দাম নেমে এলে রাশিয়া সমঝোতায় বাধ্য হবে।”

এই সফরে ট্রাম্পের জন্য আয়োজন করা হয়েছিল রাজকীয় আপ্যায়নের। চেকার্সে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও ট্রাম্পের জন্য বিশেষ অনুষ্ঠান হয় উইন্ডসর ক্যাসেলে। সেখানে তাঁকে স্বাগত জানান রাজা চার্লস তৃতীয় ও রানি ক্যামিলা। সেই সঙ্গে এক নৈশভোজ ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যে গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

সব মিলিয়ে, রাশিয়ার তেল কেনা নিয়ে কড়া অবস্থান বজায় রাখলেও ভারতের প্রতি বন্ধুত্বের বার্তা স্পষ্ট করলেন ট্রাম্প। যা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন এক তাৎপর্যের ইঙ্গিত বহন করছে।


```