Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হরমুজের পর এবার সুয়েজ! হুথিদের হুমকিতে রাশিয়া-ভারত তেল রুট ঝুঁকির মুখে, জ্বালানি সঙ্কট আরও বাড়বে?

বাব-এল-মান্দেব প্রণালী (Bab el-Mandeb Strait) বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান দিয়ে বিশ্বের প্রায় ১২ শতাংশ তেল সমুদ্রপথে যাতায়াত করে। রেড সি (Red Sea) থেকে গালফ অব এডেন এবং সুয়েজ খালের (Suez Canal) যোগাযোগ এখান দিয়েই হয়। 

হরমুজের পর এবার সুয়েজ! হুথিদের হুমকিতে রাশিয়া-ভারত তেল রুট ঝুঁকির মুখে, জ্বালানি সঙ্কট আরও বাড়বে?

হুথিদের হুমকিতে রাশিয়া-ভারত তেল রুট ঝুঁকির মুখে

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 15 March 2026 14:04

দ্য ওয়াল ব্যুরো: এবার কি ইরানের হয়ে যুদ্ধে নামবে হুথিরা? আরবদুনিয়ার সংঘাতের (Middle East Tension) মধ্যে একদিকে যখন হরমুজ প্রণালী (Strait of Hormuz) কার্যত অচলাবস্থা, যার জেরে বিশ্বজুড়ে তেল ও জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। এই কঠিন সময়ে এবার আরও একটি সামুদ্রিক পথ বাব-এল-মান্দেব প্রণালী (Bab el-Mandeb Strait) বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা (Yemen-based Houthis threat)। তা হলে লাল সাগর ও সুয়েজ খালের মতো আন্তর্জাতিক বাণিজ্যপথ বিপদের মুখে পড়তে পারে।

এক আন্তর্জাতিক পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, 'ইরান-ঘনিষ্ঠ হুথি গোষ্ঠী এখন পুরোপুরি সতর্ক রয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে দিয়েছে, ইরান, আমেরিকা ও ইজরায়েলের সংঘাত বাড়লে তারা সরাসরি যুদ্ধক্ষেত্রে যোগ দিতে প্রস্তুত।'  হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, পরিস্থিতি যেদিকে যাবে, সেই বুঝে সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

বাব-এল-মান্দেব প্রণালী (Bab el-Mandeb Strait) বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান দিয়ে বিশ্বের প্রায় ১২ শতাংশ তেল সমুদ্রপথে যাতায়াত করে। রেড সি (Red Sea) থেকে গালফ অব এডেন এবং সুয়েজ খালের (Suez Canal) যোগাযোগ এখান দিয়েই হয়। তাই এই পথ বন্ধ বা জাহাজ পারাপার ব্যহত হলে বিশ্বজুড়ে জ্বালানি এবং কার্গো পরিবহনে বড়সড় বিপর্যয় দেখা দিতে পারে।

লোহিত সাগর (Red Sea) ও সুয়েজ খাল হয়ে ভারতেও তেল আসে। এটি প্রধান তেল আমদানির রুট না হলেও বেশ গুরুত্বপূর্ণ।  এই রুটটি মূলত রাশিয়া থেকে আমদানিকৃত তেল এবং পশ্চিম আফ্রিকা বা উত্তর আমেরিকা থেকে আসা কিছু আমদানির জন্য ব্যবহৃত হয়। বর্তমান পরিস্থিতিতে এই রুটে নিরাপত্তা ঝুঁকি থাকায় ভারতের তেল আমদানির একটা অংশ প্রভাবিত হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর থেকেই আরব দুনিয়ার পরিস্থিতি উত্তপ্ত। মার্চের শুরুতেই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এরপরই তেল ও গ্যাস বোঝাই জাহাজ সমুদ্রপথেই আটকে পড়ে, যার সরাসরি প্রভাব পড়ে অন্যান্য দেশগুলিতেও। ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই-ও তাঁর প্রথম ভাষণে হুমকির সুরেই বলেছেন, এখনই হরমুজ খোলা হবে না।

যদিও  ইরানের রেভোলিউশনারি গার্ডের নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংশিরি দাবি করেছেন, হরমুজ প্রণালী বন্ধ নয়, তবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস বা নিরাপত্তা দিয়ে তেল ট্যাঙ্কার পৌঁছে দেওয়ার দাবি ‘নির্ভুল নয়’ বলেও উল্লেখ করেছেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ দিয়ে তেলের ওপর নির্ভরশীল দেশগুলোকে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হবে। আমেরিকা সহায়তা করবে, তবে নেতৃত্ব দেবে না।

এই জটিলতার মধ্যেই ভারতকে 'বন্ধুত্বের' খাতিরে বিশেষ ছাড় দিয়েছে ইরান (Iran)। গত কয়েকদিনে হরমুজ হয়ে তেল ও এলপিজি বোঝাই জাহাজ দেশের উদ্দেশে রওনা দিয়েছে। তাহলে কি আগামী দিনেও এই অনুমতি পাবে ভারত? ইরানের সুপ্রিম লিডারের (Iran Supreme Leader) প্রতিনিধি ডা. আব্দুল মাজিদ হাকিম ইলাহি (Dr Abdul Majid Hakeem Ilahi)  এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, "ভারতের জাহাজগুলোর জন্য সীমিত শর্তে হরমুজের জলপথ খুলে দেওয়া হচ্ছে। আমাদের দূতাবাস ভারতের কিছু জাহাজকে হরমুজে পারাপারের সুযোগ দেওয়ার চেষ্টা করেছে।"

ইলাহি আরও জানান, 'ইরান (Iran) মনে করে এই যুদ্ধের নেপথ্যে ভারতের (India) কোনও হাত নেই, বরং ভারতীয়রা (Indians) ইরানের প্রতি সহানুভূতিশীল (Solidarity with Iran)।" একইসঙ্গে, তিনি ভারতের বর্তমান গ্যাস ও পেট্রল ঘাটতির (Gas and Petrol Shortage in India) বিষয়টি উল্লেখ করে বলেন, “আমরা এই সমস্যায় তাদের সাহায্য করার চেষ্টা করেছি।”


```