Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

'আরব দুনিয়ার যুদ্ধে ভারতের হাত নেই!' জ্বালানি-সঙ্কটের মধ্যে 'বন্ধু'কে হরমুজে ছাড় দেওয়ার কথা ভাবছে ইরান

ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের (Iran US war) সঙ্গে কোনও আলোচনায় (Negotiation with US) এখনই যেতে চায় না। ইরানের লিডারের প্রতিনিধি এই প্রসঙ্গে বলেন, “আমাদের সঙ্গে যখন আলোচনার চেষ্টা হয়েছিল, তারা আমাদের আক্রমণ করেছে। 

'আরব দুনিয়ার যুদ্ধে ভারতের হাত নেই!' জ্বালানি-সঙ্কটের মধ্যে 'বন্ধু'কে হরমুজে ছাড় দেওয়ার কথা ভাবছে ইরান

ভারতকে ছাড় দেওয়ার কথা ভাবছে ইরান

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 15 March 2026 00:02

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার সংঘাতের (Middle East Tension) মধ্যেই হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ থাকলেও ভারতকে 'বন্ধুত্বের' খাতিরে বিশেষ ছাড় দিয়েছে ইরান (Iran)। গত কয়েকদিনে হরমুজ হয়ে তেল ও এলপিজি বোঝাই জাহাজ দেশের উদ্দেশে রওনা দিয়েছে। তাহলে কি আগামী দিনেও এই অনুমতি পাবে ভারত? সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে এসে সেই উত্তর দিলেন  ইরানের সুপ্রিম লিডারের (Iran Supreme Leader) প্রতিনিধি ডা. আব্দুল মাজিদ হাকিম ইলাহি (Dr Abdul Majid Hakeem Ilahi)।

এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, "ভারতের জাহাজগুলোর জন্য সীমিত শর্তে হরমুজের জলপথ খুলে দেওয়া হচ্ছে। আমাদের দূতাবাস ভারতের কিছু জাহাজকে হরমুজে পারাপারের সুযোগ দেওয়ার চেষ্টা করেছে।"

ইলাহি আরও জানান, 'ইরান (Iran) মনে করে এই যুদ্ধের নেপথ্যে ভারতের (India) কোনও হাত নেই, বরং ভারতীয়রা (Indians) ইরানের প্রতি সহানুভূতিশীল (Solidarity with Iran)।" একইসঙ্গে, তিনি ভারতের বর্তমান গ্যাস ও পেট্রল ঘাটতির (Gas and Petrol Shortage in India) বিষয়টি উল্লেখ করে বলেন, “আমরা এই সমস্যায় তাদের সাহায্য করার চেষ্টা করেছি।”

যুদ্ধের মেয়াদ নিয়ে প্রশ্ন করলে ইলাহি বলেন, “আমরা জানি না কবে যুদ্ধ শেষ হবে। তবে এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে প্রস্তুত ইরান, হয়তো ৫ বছরও লাগতে পারে। আমরা আমাদের দেশ, স্বাধীনতা এবং মর্যাদার জন্য লড়াই চালিয়ে যাব।”

ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের (Iran US war) সঙ্গে কোনও আলোচনায় (Negotiation with US) এখনই যেতে চায় না। ইরানের লিডারের প্রতিনিধি এই প্রসঙ্গে বলেন, “আমাদের সঙ্গে যখন আলোচনার চেষ্টা হয়েছিল, তারা আমাদের আক্রমণ করেছে। আমরা শান্তি চাইতেও পারিনি, তারা যুদ্ধ শুরু করে দিয়েছে। তাই এখন আমরা আত্মসমর্পণ করব না।”

তিনি আরও উল্লেখ করেন, “আমাদের লক্ষ্য যুদ্ধ নয়। তবে আমরা নিজেদের রক্ষা করতে বাধ্য। আমাদের প্রতিবেশীরা মার্কিন ঘাঁটি ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা আমাদের দেশ রক্ষায় যে কোনও ব্যবস্থা নেব। বিশ্ব নেতাদের দায়িত্ব তাদের চাপ দেওয়া, যেন যুদ্ধ থামে।”

এই বিবৃতিতে স্পষ্ট হয়েছে যে, ইরান (Iran) কেবল নিজের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষা (Defend Self and National Interest) করতে চাইছে। ভারতের জন্য হরমুজে বিশেষ ছাড়ের ইঙ্গিত মিলেছে, কিন্তু যুদ্ধের ঝুঁকি এখনও বিশ্ববাজার এবং আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলতে পারে।


```