Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

প্রথম সন্তান ভূমিষ্ঠ হতে আর কয়েকদিন বাকি, হার্ট অ্যাটাকে মৃত্যু জার্মানির প্রিন্স হ্যারাল্ড ভনের

আর মাত্র কয়েক দিনের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছিলেন জার্মানির রাজপরিবারের সদস্য রাজকুমারী জোসেফা। ঠিক তার আগেই হৃদ্‌রোগে আকস্মিক মৃত্যু হল তাঁর স্বামী, ৬৩ বছর বয়সি রাজপুত্র হ্যারাল্ড ভন হোহেনৎসোলার্নের। 

প্রথম সন্তান ভূমিষ্ঠ হতে আর কয়েকদিন বাকি, হার্ট অ্যাটাকে মৃত্যু জার্মানির প্রিন্স হ্যারাল্ড ভনের

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 2 July 2025 00:11

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েক দিনের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছিলেন জার্মানির রাজপরিবারের সদস্য রাজকুমারী জোসেফা। ঠিক তার আগেই হৃদ্‌রোগে আকস্মিক মৃত্যু হল তাঁর স্বামী, ৬৩ বছর বয়সি রাজপুত্র হ্যারাল্ড ভন হোহেনৎসোলার্নের। রাজপুত্র কর্মসূত্রে নামিবিয়ায় ছিলেন, সেখানে হঠাৎই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি।

রাজপুত্র হ্যারাল্ডের মৃত্যুর খবরটি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেন রাজকুমারী জোসেফা নিজেই। ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় তিনি লেখেন, "এই শোক আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমাকে সময় দিন—শোক করার, বিদায় জানানোর এবং আমাদের অনাগত সন্তানের পাশে থাকার। আমি তাই আপাতত নির্বাচনী প্রচার এবং সোশ্যাল মিডিয়া থেকে সরে যাচ্ছি।"

৫১ বছর বয়সি রাজকুমারী জোসেফা জার্মানির বাডেন-ভুটেমবার্গ রাজ্যের লেওনবার্গ শহরের মেয়র পদে পুনর্নির্বাচনের জন্য প্রচার চালাচ্ছিলেন। স্বামীর মৃত্যুর পরে তিনি জানান, এই পরিস্থিতিতে প্রচার চালানো তাঁর পক্ষে সম্ভব নয়।

"প্রিয় লেওনবার্গবাসী," ইনস্টাগ্রামে লেখা এক বার্তায় তিনি বলেন, "আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের উদ্দেশে লিখছি। আমার প্রিয় স্বামী হ্যারাল্ড ভন হোহেনৎসোলার্ন হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই ক্ষতি আমায় ভীষণভাবে ভেঙে দিয়েছে।"

জোসেফার অনুরাগীরা তাঁর বার্তায় সমবেদনা জানিয়েছেন। তিনি অনুরোধ করেছেন, এই কঠিন সময়ে যেন তাঁকে এবং তাঁর পরিবারকে ব্যক্তিগত পরিসরে শোক পালনের সুযোগ দেওয়া হয়। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাজপুত্র হ্যারাল্ড ও রাজকুমারী জোসেফা। তাঁদের প্রথম সন্তানের জন্ম হওয়ার কথা ছিল এই জুলাই মাসেই।

জোসেফা একজন জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব। স্থানীয়দের কাছে তিনি পরিচিত ‘গায়িকা মেয়র’ নামে। তিনি সংগীত ভালোবাসেন এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নেন। জোসেফার সঙ্গে রাজপুত্র হ্যারাল্ডের আলাপ হয়েছিল ২০২২ সালে একটি বাণিজ্য মেলায়। বিয়ের পর জোসেফা রাজকুমারীর উপাধি লাভ করেন এবং তারপর থেকেই জনজীবনে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করেন।

প্রসঙ্গত, হোহেনৎসোলার্ন রাজবংশ জার্মানির একটি প্রাচীন রাজপরিবার। রাজবংশটির ইতিহাস ১০৬১ সাল পর্যন্ত পৌঁছে যায়। এই রাজপরিবারের সঙ্গে ব্রান্ডেনবার্গ, প্রুশিয়া, রোমানিয়া এবং জার্মান সাম্রাজ্যের গভীর যোগ রয়েছে।
 


```