Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্পের আনা ট্যাক্স ও সরকারি খরচ সংক্রান্ত 'বিগ বিউটিফুল বিল' পাশ করল মার্কিন সেনেট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স এবং সরকারি খরচ সংক্রান্ত বিতর্কিত বিল পাস করল মার্কিন সেনেট। ভোটাভুটিতে সমানসংখ্যক মতপার্থক্য দেখা যাওয়ার পর, উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্সের একটি 'টাই-ব্রেকিং' ভোটে পাশ হয় বিলটি।

ট্রাম্পের আনা ট্যাক্স ও সরকারি খরচ সংক্রান্ত 'বিগ বিউটিফুল বিল' পাশ করল মার্কিন সেনেট

'বিগ বিউটিফুল বিল'

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 1 July 2025 23:50

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স এবং সরকারি খরচ সংক্রান্ত বিতর্কিত বিল পাস করল মার্কিন সেনেট। ভোটাভুটিতে সমানসংখ্যক মতপার্থক্য দেখা যাওয়ার পর, উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্সের একটি 'টাই-ব্রেকিং' ভোটে পাশ হয় বিলটি।

মোট ৫১-৫০ ভোটে পাশ হওয়া এই বিলের নাম দেওয়া হয়েছে ‘One Big Beautiful Bill’। বিলটির মূল বিষয়বস্তু হল, মোট ৪.৫ ট্রিলিয়ন ডলারের কর ছাড় এবং ১.২ ট্রিলিয়ন ডলারের সরকারি খরচ কমানো।

সেনেট মেজরিটি লিডার জন থুনের নেতৃত্বে বিলটি পাশ করানোর জন্য পর্যাপ্ত সমর্থন জোগাড় করা হয়। এখন এই বিল যাবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে, যেখানে সেটি ভোটের মুখে পড়বে। তবে হাউসে এই বিলের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। কারণ, কংগ্রেসে কিছু রক্ষণশীল ও মধ্যপন্থী সদস্য এই বিলের বিরোধিতা করছেন।

ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প এই বিলের মাধ্যমে তাঁর প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ আইনগত এজেন্ডাকে একসঙ্গে একটি প্যাকেজে রূপ দিতে চাইছেন।

এই ট্যাক্স বিলটি পাস হলে ২০২৫ সালের শুরুতে যেসব ট্রাম্প ট্যাক্স ছাড় শেষ হয়ে যেত, সেগুলি এড়ানো সম্ভব হবে। পাশাপাশি, ব্যবসার জন্য কিছু পুরনো করছাড় স্থায়ী করা হবে। ট্রাম্পের দাবি, এতে দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে গতি আসবে। এই বিলের মধ্যে নতুন কিছু করছাড়ও রাখা হয়েছে—যেমন, বকশিস, গাড়ির ঋণ ও অতিরিক্ত সময় কাজ করলে করছাড়ের সুবিধা। একইসঙ্গে, বাবা-মা ও প্রবীণদের জন্য করছাড় আরও বাড়ানো হয়েছে।


```