Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আজমগড়ে স্ত্রী-ছেলেকে খুন করে আত্মঘাতী এক ব্যক্তি, গুলি লেগে আশঙ্কাজনক অবস্থা মেয়ের

উত্তরপ্রদেশের আজমগড়ে পারিবারিক হিংসায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল এক বৃদ্ধা ও চার বছরের শিশুর। তাঁদের গুলি করে খুন করার পর আত্মঘাতী হলেন পরিবারের এক সদস্য।

আজমগড়ে স্ত্রী-ছেলেকে খুন করে আত্মঘাতী এক ব্যক্তি, গুলি লেগে আশঙ্কাজনক অবস্থা মেয়ের

প্রতীকী ছবি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 1 July 2025 22:54

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের আজমগড়ে পারিবারিক হিংসায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল এক বৃদ্ধা ও চার বছরের শিশুর। তাঁদের গুলি করে খুন করার পর আত্মঘাতী হলেন পরিবারের এক সদস্য। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সাত বছরের একটি শিশু।

ঘটনাটি ঘটেছে আজমগড় জেলার চাকিয়া মুস্তাফাবাদ গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নীরজ পাণ্ডে। পেশায় পেট্রোল পাম্প কর্মী নীরজ বারাণসী থেকে সোমবারই গ্রামে ফিরেছিলেন। মঙ্গলবার দুপুরে আচমকা বন্দুক হাতে তিনি গুলি চালান নিজের পরিবারের দিকে।

পুলিশ জানিয়েছে, নীরজ প্রথমে গুলি চালান তাঁর মা চন্দ্রকলা, চার বছরের ছেলে সার্থক এবং সাত বছরের মেয়ে সুবহির দিকে। এরপর নিজেকেও গুলি করেন। গুলির শব্দে ছুটে আসেন প্রতিবেশীরা। সবাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

হাসপাতলে চিকিৎসকেরা নীরজ, তাঁর মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সাত বছরের ছোট্ট সুবহি।

আজমগড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হেমরাজ মীনা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান, ঘটনার সময় নীরজ নেশাগ্রস্ত ছিলেন এবং পারিবারিক অশান্তির জেরেই এই হামলা চালান। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এই ঘটনায় নীরজের স্ত্রী কোথায় ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
 


```