Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিন্ময়কে প্রধান আসামি করে খুনের মামলায় চার্জশিট দিল বাংলাদেশ পুলিশ

ইসকনের (Iscon) প্রাক্তন সাধু এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের (Bangladesh Hindu Mahajot) মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmay Krishna Das) বিরুদ্ধে খুনের মামলায় চার্জশিট দিল বাংলাদেশ পুলিশ। 

চিন্ময়কে প্রধান আসামি করে খুনের মামলায় চার্জশিট দিল বাংলাদেশ পুলিশ

চিন্ময় কৃষ্ণ দাস

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 1 July 2025 21:40

দ্য ওয়াল ব্যুরো: ইসকনের (Iscon) প্রাক্তন সাধু এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের (Bangladesh Hindu Mahajot) মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmay Krishna Das) বিরুদ্ধে খুনের মামলায় চার্জশিট দিল বাংলাদেশ পুলিশ। তাদের চট্টগ্রাম মহানগর পুলিশ চিন্ময়কে প্রধান আসামি করে মোট ৩১ জনের বিরুদ্ধে মঙ্গলবার চার্জশিট জমা  দিয়েছে আদালতে।

গত বছর ২৬ নভেম্বর থেকে ভিন্ন মামলায় চট্টগ্রাম জেলে (Chattogram Prison) বন্দি চিন্ময়কৃষ্ণ। জাতীয় পতাকার অবমাননার মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। সেই মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আর্জি জানালেও আবেদন গ্রাহ্য হয়নি।

ওই মামলায় তাঁকে চট্টগ্রাম আদালতে পেশ করার দিন চিন্ময়ের অনুগামরীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেই সময় আদালত চত্বরের বাইরে খুন হন তরুণ আইনজীবী শাইফুল ইসলাম (murdered lawyer Saiful Islam)। তিনি ছিলেন প্যানেলভুক্ত সরকারি আইনজীবী।

শাইফুল ইসলামের বাবা ছেলেকে হত্যার বিচার চেয়ে আদালতে চিন্ময়সহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন। খুনের সময় চিন্ময় ছিলেন পুলিশ হেফাজতে। তা সত্বেও তাঁকেই প্রধান আসামি হিসাবে দেখিয়ে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে চার্জশিট পেশ করে মহানগর পুলিশ।

চিন্ময়ের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের হয়েছে। তারমধ্যে একটি মামলা দায়ের হয়েছে বিস্ফোরক আইনে। বাংলাদেশের হিন্দু সংগঠনগুলির অভিযোগ, মিথ্যা মামলায় পুলিশ এই সাধুকে আটকে রেখেছে।


```