Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মোদী-নেতানিয়াহুর হ্যান্ডশেকেই স্পষ্ট ‘অটুট বন্ধুত্ব’, এবার পাকাপাকি 'বন্ধু' ইরানকে দূরে ঠেলবে ভারত?

দুই দেশের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরক্ষা সহযোগিতা। ভারত দীর্ঘদিন ধরে ইজরায়েলের আধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করছে।

মোদী-নেতানিয়াহুর হ্যান্ডশেকেই স্পষ্ট ‘অটুট বন্ধুত্ব’, এবার পাকাপাকি 'বন্ধু' ইরানকে দূরে ঠেলবে ভারত?

ইজরায়েল সফরে মোদী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 February 2026 21:42

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (India PM Narendra Modi) ইজরায়েলে পৌঁছতেই (PM Modi Israel trip) দুই দেশের বন্ধুত্বের উষ্ণতা যেন আরও স্পষ্ট হয়ে উঠল (India Israel relations)। তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু স্বাগত জানান মোদীকে। বিমানবন্দরেই দুই নেতার হ্যান্ডশেক (Modi Netanyahu handshake), আলিঙ্গন আর বন্ধুত্বপূর্ণ কথোপকথন- সব মিলিয়ে বিশ্বের সামনে আরও একবার ধরা পড়ল ভারত-ইজরায়েল সম্পর্কের দৃঢ়তা। আর এরপরই চিন্তা বাড়ছে ভারতের আরেক 'বন্ধু' ইরানের। কারণ, যুদ্ধের আবহে মোদীর ইজরায়েল সফর ভাল চোখে দেখছে না খামেনেইর দেশ (Israel Iran India equation)।

নেতানিয়াহু (Benjamin Netanyahu) পরে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “মোদী আমার ঘনিষ্ঠ বন্ধু। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক যেমন দৃঢ়, তেমনই দুই দেশের সম্পর্কও গভীর আস্থার উপর দাঁড়িয়ে।” তিনি জানান, এই সফরে দুই দেশের মধ্যে অর্থনীতি, প্রতিরক্ষা, কূটনীতি-সহ একাধিক ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে।

মোদীর দ্বিতীয় ইজরায়েল সফর- কেন গুরুত্বপূর্ণ?

২০১৭ সালে প্রথম সফরে ভারত-ইজরায়েল সম্পর্ক (India Israel relations) 'স্ট্র্যাটেজিক পার্টনারশিপ'-এর স্তরে পৌঁছয়। এবার দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, কৃষি, জল ব্যবস্থাপনা, সাইবার সিকিউরিটি এবং প্রতিরক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য। এদিন বিমানবন্দরে মোদীকে দেওয়া হয় পূর্ণ রাষ্ট্রীয় সম্মান।

প্রতিরক্ষা ও বাণিজ্যে বড় প্রস্তাব

দুই দেশের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরক্ষা সহযোগিতা। ভারত (India) দীর্ঘদিন ধরে ইজরায়েলের আধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করছে। এই সফরে ভারতের 'সুদর্শন চক্র' (Sudarshan Chakra) এয়ার ডিফেন্স প্রকল্পে ইজরায়েলের আয়রন ডোমের (Iron Dome) কিছু উপাদান যুক্ত করার সম্ভাবনাও আলোচনায় আসতে পারে।

বাণিজ্য ক্ষেত্রেও অগ্রগতি লক্ষণীয়। দু’দেশে ইতিমধ্যেই হয়েছে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি (BIA), আর এখন ফ্রি-ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়েও আলোচনা এগিয়ে চলছে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝে সফর নিয়ে গুরুত্ব বাড়ল

এই সফরটি হচ্ছে এমন সময়ে, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে! আমেরিকা ও ইরানের সম্পর্কের অবনতি, গাজার পরিস্থিতি, অঞ্চলের নিরাপত্তা চ্যালেঞ্জ- সবকিছু মিলিয়ে মোদী-নেতানিয়াহু বৈঠক বিশেষভাবে নজর কাড়ছে।

নরেন্দ্র মোদী বলেছেন, “এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আঞ্চলিক ও বিশ্বের অন্যান্য ইস্যুতেও আমরা বৈঠকে একসঙ্গে কিছু আলোচনা করব।”

ভারতীয় প্রবাসীর ভূমিকা

ইজরায়েলে ৪১ হাজারের বেশি ভারতীয় প্রবাসী রয়েছে। দুই দেশের সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক দৃঢ় করতে তাঁদের অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।


```