Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মোদী-মুইজ্জুর যুগলবন্দিতে ভারত-মলদ্বীপ সম্পর্কে নতুন অধ্যায়! ‘ইন্ডিয়া আউট’ স্লোগান অতীত

প্রতিরক্ষা সহযোগিতার জন্য ভারত এ দিন মলদ্বীপ সেনাবাহিনীর হাতে তুলে দেয় ৭২টি সামরিক যান ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম।

মোদী-মুইজ্জুর যুগলবন্দিতে ভারত-মলদ্বীপ সম্পর্কে নতুন অধ্যায়! ‘ইন্ডিয়া আউট’ স্লোগান অতীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 July 2025 07:26

দ্য ওয়াল ব্যুরো: দু’বছর আগেও যাঁর মুখে শোনা গিয়েছিল ‘ইন্ডিয়া আউট’ স্লোগান, এখন তাঁরই পাশে দাঁড়িয়ে মালের নতুন প্রতিরক্ষা দফতরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। মঞ্চে ছিলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Mohammed Muizzoo)। শুক্রবার এই ঐতিহাসিক মুহূর্তে গোটা বিশ্ব দেখল, ভারত-মলদ্বীপ সম্পর্কে ফের জোরাল বার্তা দিল দুই দেশ (India-Maldives Ties )।

মলে দাঁড়িয়ে মোদী বললেন, “মলদ্বীপের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে ভারত সব রকম সাহায্য করবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় দুই দেশ একসঙ্গে কাজ করবে।”

প্রতিরক্ষা সহযোগিতার জন্য ভারত এ দিন মলদ্বীপ সেনাবাহিনীর হাতে তুলে দেয় ৭২টি সামরিক যান ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম।

২০২৩ সালের নির্বাচনের সময় মুইজ্জু ‘ইন্ডিয়া আউট’-এর কথা বললেও এখন তাঁর গলায় সম্পূর্ণ ভিন্ন সুর। তিনি স্পষ্ট জানালেন— “ভারত ও মলদ্বীপের মধ্যে রয়েছে অটুট বিশ্বাস।” কূটনৈতিক মহল মনে করছে, আর্থিক ও কৌশলগত বাস্তবতাই এই বদলের অন্যতম কারণ।

জানা যাচ্ছে, প্রতিরক্ষা ছাড়াও আলোচনা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক, মুক্ত বাণিজ্যচুক্তি, সমুদ্র গবেষণা ও পর্যটন নিয়ে। ভারত জানিয়েছে, তারা মলদ্বীপকে ৫৬.৫ কোটি মার্কিন ডলার ঋণ দিতে প্রস্তুত। সেই সঙ্গে একটি নতুন মুক্ত বাণিজ্যচুক্তির খসড়াও আলোচনার টেবিলে এসেছে।

শুক্রবার সকালে মালেতে পৌঁছন প্রধানমন্ত্রী। মলদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁকে ‘বিশেষ অতিথি’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়। ২১ বার তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয় মোদীকে। শনিবার নয়াদিল্লি ফেরার আগে আরও কয়েকটি দ্বিপাক্ষিক কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বিশেষজ্ঞদের অনেকের মতে, অর্থনৈতিক সঙ্কটে জেরবার মাল। তাই ভারতের সাহায্য তাঁদের কাছে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। সে কারণেই মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর এই ভোলবদল।


```