Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় ফ্রান্স, তীব্র বিরোধিতা আমেরিকা ও ইজরায়েলের

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ সভায় ফ্রান্স এই স্বীকৃতি দিতে পারে।

প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় ফ্রান্স, তীব্র বিরোধিতা আমেরিকা ও ইজরায়েলের

আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও

পৃথা ঘোষ

শেষ আপডেট: 25 July 2025 08:35

দ্য ওয়াল ব্যুরো: প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে ফুঁসে উঠেছে আমেরিকা ও ইজরায়েল। ফ্রান্সের এই ঘোষণাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘সন্ত্রাসকে পুরস্কৃত করার মতো’ পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে দুই দেশই।

আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ তিনি লেখেন, "এই সিদ্ধান্ত অক্টোবরে হামাসের হামলায় শহিদ হওয়া মানুষের প্রতি সরাসরি চড়ের সমান। এটি শুধু হামাসের প্রচারেই সাহায্য করে এবং শান্তি প্রক্রিয়াকে অনেকটা পিছিয়ে দেয়।"

রুবিও স্পষ্ট ভাষায় জানান, "আমেরিকা জোরালোভাবে বিরোধিতা করছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর এই পরিকল্পনার, যা জাতিসংঘের সাধারণ সভায় প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার দিকে এগোচ্ছে।"

প্রেসিডেন্ট ম্যাঁক্রো জানিয়েছেন, "পশ্চিম এশিয়ায় শান্তির লক্ষ্যে এবং গাজার সাধারণ মানুষের জীবন রক্ষার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, "আমরা অবশ্যই একটি প্যালেস্তাইন রাষ্ট্র গঠন করব, তাকে টেকসই করে তুলব এবং নিরস্ত্রীকরণ ও ইজরায়েলের পূর্ণ স্বীকৃতির ভিত্তিতে তাকে পশ্চিম এশিয়ার নিরাপত্তা বজায় রাখার দায়িত্বে অংশীদার করব।"

ম্যাঁক্রো জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ সভায় ফ্রান্স এই স্বীকৃতি দিতে পারে।

ফ্রান্সের এই অবস্থান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইজরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, "প্যালেস্তাইনের লক্ষ্য কখনও ইজরায়েলের পাশে একটি রাষ্ট্র গঠন নয়, বরং ইজরায়েলের জায়গায় তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করা।"

ইজরায়েলের বিদেশমন্ত্রী গিদেওন সা'আর আরও কড়া ভাষায় আক্রমণ করে বলেন, "প্যালেস্তাইন রাষ্ট্র মানেই একটি হামাস-শাসিত রাষ্ট্র। ২০ বছর আগে গাজা থেকে সেনা প্রত্যাহার করে আমরা সেটাই দেখেছি। ম্যাঁক্রো যদি প্যারিসের রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, তাহলেই আমরা খুশি হব। ইজরায়েল আর কখনও তার ভবিষ্যৎ ও নিরাপত্তা হামাস বা প্যালেস্তাইনের প্রতিশ্রুতির উপর নির্ভর করবে না।"

প্রসঙ্গত, ফ্রান্সের এই সিদ্ধান্ত এমন এক সময় সামনে এল, যখন ইতিমধ্যেই বিশ্বের প্রায় ৩০টি দেশ, যাদের অনেকেই ইজরায়েলের মিত্র, গাজা যুদ্ধ বন্ধের পক্ষে সওয়াল করেছে এবং ইজরায়েলের সামরিক পদক্ষেপ ও মানবিক ত্রাণ বন্ধের বিরুদ্ধেও সরব হয়েছে।


```