Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

নেপালের পর ফ্রান্স, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ইস্তফার দাবিতে উত্তাল দেশ, জনতার দখলে রাস্তা

পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামানো হয়েছে ৮০ হাজার পুলিশকর্মী। বহু জায়গায় উন্মত্ত জনতা আগুন ধরিয়ে দিয়েছে।

নেপালের পর ফ্রান্স, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ইস্তফার দাবিতে উত্তাল দেশ, জনতার দখলে রাস্তা

শহর অবরুদ্ধ করে ফেলে জনতা।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 10 September 2025 15:36

দ্য ওয়াল ব্যুরো: নেপালের পর ফ্রান্স। প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়েন লেকোরুঁ-র নাম ঠিক করতেই দেশ জুড়ে অবরোধ শুরু করেন প্রতিবাদী জনতা। প্যারিসে ব্যাপক জনতা-পুলিশ সংঘর্ষ বাধে। বুধবার সাধারণ মানুষ গণঅবরোধের ডাক দিয়েছিলেন। তাতে প্রায় কয়েক লক্ষ মানুষ জমায়েত হন। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামানো হয়েছে ৮০ হাজার পুলিশকর্মী। বহু জায়গায় উন্মত্ত জনতা আগুন ধরিয়ে দিয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শয়ে শয়ে প্রতিবাদকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে প্যারিসিয়ান সেকেন্ডারি স্কুল এবং রেনে ও মন্তপেলিয়ারের মতো অন্যান্য শহর অবরুদ্ধ করে ফেলে জনতা। শুধু রাস্তাতেই নয়, একটি হাসপাতাল কর্মীরাও এই কর্মবিরতিতে যোগ দেন। এখানেও প্রতিবাদকারীদের অধিকাংশই নবীন প্রজন্মের ছেলেমেয়েরা। যাঁরা ফ্রান্সের চলতি সরকারের কাজে অসন্তুষ্ট। পরিবর্তনের ডাকে তাঁরা ক্ষোভে ফুসছেন সরকারি নীতির বিরুদ্ধে। এক প্রতিবাদী বলেন, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর প্রধানমন্ত্রী পরিবর্তন অভ্যাসের পরিণত হয়ে গিয়েছে। এটা যেন মুখের উপর চড়া মারার মতো ঘটনা। আমরা এই সরকারের উপর ক্লান্ত। আমরা বদল চাই সরকারের।

ফ্রান্সের বিভিন্ন রাস্তায় আবর্জনার পাত্র রাস্তায় ঢেলে ফেলে আগুন জ্বালিয়ে দিয়েছে প্রতিবাদীরা। পুলিশের দিকে জঞ্জাল ও পাথর ছুড়ে মারছে। বেশ কয়েক জায়গায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। প্রতিবাদীরা সর্বত্রই ম্যাক্রোঁ ইস্তফা দাও স্লোগান লিখে বিক্ষোভে শামিল হয়।


```