Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

নেপালে শান্তিপূর্ণ আন্দোলন ‘ছিনতাই’ করে অশান্তি পাকিয়েছে ‘বহিরাগতরা’, জানাল জেন জি গোষ্ঠী

হিমালয়ের পাদদেশে ছবির মতো সুন্দর ছিমছাম এই ক্ষুদ্ররাষ্ট্রের সড়কে এখন সেনাবাহিনী ঘুরে বেড়াচ্ছে। তা সত্ত্বেও বিক্ষিপ্ত প্রতিবাদ হিংসাত্মক রূপ নিচ্ছে বহু জায়গাতেই।

নেপালে শান্তিপূর্ণ আন্দোলন ‘ছিনতাই’ করে অশান্তি পাকিয়েছে ‘বহিরাগতরা’, জানাল জেন জি গোষ্ঠী

‘জেন জি’ গোষ্ঠীর দাবি, গত দুদিন ধরে যে ভাঙচুর, অগ্নিকাণ্ড, লুটতরাজসহ ধ্বংসাত্মক কাজ চলছে তার সঙ্গে আন্দোলনকারীদের কোনও সম্পর্ক নেই।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 10 September 2025 13:52

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৩৬ ঘণ্টার জেন জি (Gen Z) আন্দোলনে নেপালে সরকারের পালাবদলের পর হিংসাত্মক কর্মকাণ্ডের দায় এড়াল নবীন প্রজন্ম। হিমালয়ের পাদদেশে ছবির মতো সুন্দর ছিমছাম এই ক্ষুদ্ররাষ্ট্রের সড়কে এখন সেনাবাহিনী ঘুরে বেড়াচ্ছে। তা সত্ত্বেও বিক্ষিপ্ত প্রতিবাদ হিংসাত্মক রূপ নিচ্ছে বহু জায়গাতেই। এত কিছু সত্ত্বেও জেন জি গোষ্ঠীর দাবি, গত দুদিন ধরে যে ভাঙচুর, অগ্নিকাণ্ড, লুটতরাজসহ ধ্বংসাত্মক কাজ চলছে তার সঙ্গে আন্দোলনকারীদের কোনও সম্পর্ক নেই। তাদের অভিযোগ, আন্দোলনে বাইরে থেকে ঢুকে পড়া সুবিধাবাদী শ্রেণির লোকজন জেন জি-র মুখে কাদা মাখাতে এসব হিংসা ও ধ্বংস চালাচ্ছে।

বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যদিও বাড়ি ও গাড়িগুলি থেকে নিভন্ত আগুনের ধোঁয়া এখনও শহরের আকাশ ঢেকে রেখেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেনাবাহিনী কার্ফু জারি করেছে। হিংসা ও ভাঙচুরের জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। লুট করা আগ্নেয়াস্ত্র অবিলম্বে ফেরত দিতে বলা হয়েছে আন্দোলনকারীদের। এত কিছুর মধ্যেও প্রতিবাদকারীদের দাবি, এর মধ্যে ঢুকে পড়েছে বাইরের লোকজন।

প্রতিবাদকারীরা এদিন একটি বিবৃতিতে বলেছে, নেপালের জেনারেশন জি এই আন্দোলন সংঘটিত করেছিল। আমাদের দাবি ছিল, স্বচ্ছতা, বিশ্বাসযোগ্য সরকার গঠন ও দুর্নীতির অবসান। আমাদের আন্দোলন ছিল অহিংস এবং শান্তিপূর্ণ নাগরিক আচরণের নীতি-আদর্শমাফিক প্রতিবাদ প্রদর্শন। বিবৃতিতে বলা হয়েছে, আমরা খুবই দায়িত্বশীলভাবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, নাগরিকদের সুরক্ষা বজায় থাকে এবং সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি না হয়, তার দিকে নজর রেখেছিলাম।

গোষ্ঠীর তরফে বলা হয়েছে, বুধবার আর কোনও কর্মসূচি নেই। এবং সেনাবাহিনী ও পুলিশ ইচ্ছেমতো কার্ফু জারি করতে পারে। সেনাবাহিনীও তাদের বক্তব্যকে মান্যতা দিয়ে বলেছে, বিভিন্ন লোকজন ও নৈরাজ্য সৃষ্টিকারী শক্তি আন্দোলনের ভিতর ঢুকে পড়েছিল। যারা সরকারি সম্পত্তি হানি, লুটতরাজ, অগ্নিসংযোগ, ভাঙচুর, অস্ত্র লুট করেছে।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর নয়া সরকার গঠনের প্রক্রিয়ার মুখেই নেপালের জেন জি বিক্ষোভকারীরা বেশ কিছু রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দাবিদাওয়া তুলে ধরেছে বিবৃতিতে। যার মধ্যে প্রথম হল, গত তিন দশক ধরে রাজনীতিকরা দেশের যে সম্পদ ও অর্থ লুট করেছে, তার সুবিচার। আন্দোলনে নিহতদের শহিদ ঘোষণা করতে হবে। মৃতদের পরিবারের হাতে রাষ্ট্রীয় সম্মান ও স্বীকৃতি তুলে দিতে হবে। বেকারি, পরিযায়ী নেপালি রোখা ও সামাজিক সুরক্ষা ও নিরাপত্তার দাবি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই আন্দোলন কোনও দল বা ব্যক্তির নয়। গোটা নবীন প্রজন্ম এবং দেশের ভবিষ্যতের জন্য। প্রথমেই জরুরি শান্তি বজায় রাখা। তা একমাত্র সম্ভব নতুন রাজনৈতিক ব্যবস্থার ভিত রচনার মধ্য দিয়ে। তাদের মূল দাবিগুলি হল-

  • চলতি সংসদ বরখাস্ত করে নতুন সরকার গঠন করা।
  • নাগরিক, বিশেষজ্ঞ ও যুব সম্প্রদায়কে নিয়ে একটি সংবিধান সংশোধন কমিটি গঠন অথবা নতুন করে সংবিধান রচনা করা।
  • অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন করা। এই নির্বাচন প্রক্রিয়া কারও নিয়ন্ত্রণে না হয় অর্থাৎ স্বাধীন, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
  • প্রত্যক্ষ নির্বাচিত একটি প্রশাসনিক কর্তৃত্ব গঠন করা।
  • জাতীয় সম্পত্তি লুট করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা।
  • মৌলিক পাঁচটি প্রতিষ্ঠান যেমন- শিক্ষা, স্বাস্থ্য, বিচারবিভাগ, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার কাঠামোগত সংস্কার ও পুনর্গঠনের দাবি তুলেছে জেন জি গোষ্ঠী।

```