Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

ইসলামাবাদে জুম্মার নমাজে রক্তক্ষয়ী বিস্ফোরণ! ভারতের দিকে আঙুল পাকিস্তানের, কড়া জবাব দিল্লির

পাকিস্তানের দাবি নস্যাৎ করেছে আফগানিস্তানও। তালিবান সরকারের বক্তব্য, কোনও সঠিক তদন্ত ছাড়াই অন্য দেশের উপর দায় চাপানো দায়িত্বজ্ঞানহীন আচরণ।

ইসলামাবাদে জুম্মার নমাজে রক্তক্ষয়ী বিস্ফোরণ! ভারতের দিকে আঙুল পাকিস্তানের, কড়া জবাব দিল্লির

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 7 February 2026 08:58

দ্য ওয়াল ব্যুরো: জুম্মার নমাজ চলাকালীন ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ (explosion in Jumma prayer in Islamabad)। ঘটনায় এখনও পর্যন্ত সরকারি হিসাবে মৃত ৩১ জন। আহত দেড় শতাধিক। এই ঘটনার পরেই ফের ভারত ও আফগানিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে পাকিস্তান। যদিও সেই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। একই সুর শোনা গিয়েছে আফগানিস্তানের তালিবান সরকারের তরফেও।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছেন, হামলাকারীর আফগানিস্তানে যাতায়াত ছিল। সমাজমাধ্যমে তিনি লেখেন, আত্মঘাতী ওই জঙ্গিকে নিরাপত্তারক্ষীরা বাধা দেওয়ার চেষ্টা করলে সে গুলি চালাতে শুরু করে। পরে মসজিদের ভিতরে প্রার্থনাকারীদের শেষ সারিতে দাঁড়িয়ে বিস্ফোরণ ঘটায় সে। এখানেই থামেননি পাক মন্ত্রী। তাঁর অভিযোগ, ভারত ও তালিবানের মধ্যে যোগাযোগের ইঙ্গিত মিলছে এবং পাকিস্তানের বিরুদ্ধে ‘অন্য পথে প্রতিশোধ’ নেওয়ার চেষ্টা করছে নয়াদিল্লি।

তবে পাকিস্তানের এই অভিযোগে দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, ইসলামাবাদের ঘটনায় প্রাণহানিতে ভারত গভীর সমবেদনা জানাচ্ছে। কিন্তু পাকিস্তান নিজেদের দেশে সন্ত্রাসবাদের সমস্যাকে গুরুত্ব না দিয়ে অন্যদের দোষারোপ করছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, ভারতের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

পাকিস্তানের দাবি নস্যাৎ করেছে আফগানিস্তানও। তালিবান সরকারের বক্তব্য, কোনও সঠিক তদন্ত ছাড়াই অন্য দেশের উপর দায় চাপানো দায়িত্বজ্ঞানহীন আচরণ। পাশাপাশি তারা প্রশ্ন তুলেছে, হামলার পরই যদি হামলাকারীর পরিচয় ও গতিবিধি জানা যায়, তা হলে সেই হামলা প্রতিরোধ করা গেল না কেন?

শুক্রবার দুপুরে ইসলামাবাদের ইমামবাড়া শিয়া মসজিদে জুম্মার নমাজের সময় এই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আত্মঘাতী জঙ্গি ‘সুইসাইড ভেস্ট’ পরে মসজিদে ঢুকেছিল। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে একাধিক জঙ্গি হামলার দায় ভারতের উপর চাপানোর অভিযোগ উঠেছে ইসলামাবাদের বিরুদ্ধে। এ বারও একই অভিযোগ তুললেও এখনও পর্যন্ত তার পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি পাকিস্তান।


```