Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শুল্ক নিয়ে ভুল ধারণা ভাঙছে! 'ভারত হুমকিতে ভয় পায় না', প্রাক্তন কূটনীতিকের বার্তা ট্রাম্পকে

ট্রাম্প ভেবেছিলেন ভারত ভয় পেয়ে পিছু হটবে, কিন্তু আসলে তিনি ভারতকে হালকাভাবে নিয়েছিলেন। তিনি আরও বলেন, 'মোদীজি সৌজন্যমূলকভাবে ট্রাম্পের টুইটের জবাব দিয়েছেন।

শুল্ক নিয়ে ভুল ধারণা ভাঙছে! 'ভারত হুমকিতে ভয় পায় না', প্রাক্তন কূটনীতিকের বার্তা ট্রাম্পকে

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 8 September 2025 08:27

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) কিছুদিন আগে ভারত-মার্কিন সম্পর্ককে 'বিশেষ' বলেছেন। কিন্তু তারপরই ভারতের প্রাক্তন কূটনীতিক কে.পি. ফ্যাবিয়ান মন্তব্য করেন, 'ট্রাম্পের আক্রমণাত্মক বাণিজ্যনীতি আসলে কাজ করছে না। বিশেষ করে রাশিয়া থেকে তেল (Russian Oil) কেনার কারণে ভারতের (India) উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুমকিও কোনো ফল আনতে পারেনি।'

ফ্যাবিয়ান বলেন, আমেরিকা যে শুল্ক বসিয়েছে, তার কোনও শক্ত ভিত্তি নেই। ট্রাম্প ভেবেছিলেন ভারত ভয় পেয়ে পিছু হটবে, কিন্তু আসলে তিনি ভারতকে হালকাভাবে নিয়েছিলেন। তিনি আরও বলেন, 'মোদীজি সৌজন্যমূলকভাবে ট্রাম্পের টুইটের জবাব দিয়েছেন। কিন্তু এতে ধরে নেওয়া ভুল হবে যে সমস্যার সমাধান এখনই হয়ে যাবে। আমি একে বলি ‘ট্রিপল টি’ - Trumped-up Trump Tariff, মানে ভিত্তিহীন শুল্ক। ট্রাম্প এখন বুঝতে পারছেন যে ভারত কখনও ভয় পেয়ে নতি স্বীকার করবে না।'

ফ্যাবিয়ান স্পষ্ট করে জানান, ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সঠিক ব্যবসা চায়, কিন্তু একতরফা সিদ্ধান্ত বা জোরজবরদস্তি মানবে না। তাঁর কথায়, 'ভারত মানে ভারত। এটি এক সভ্যতার দেশ। ভারত কারও অনুসারী হতে পারে না। ভারত সবার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, ব্যবসাও করতে চায়, কিন্তু কারও ভুল নির্দেশ মেনে নেবে না।'

এদিকে, হোয়াইট হাউস থেকে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ভারত-আমেরিকা সম্পর্ক তাঁর কাছে অত্যন্ত মূল্যবান। তিনি দাবি করেন, মোদীর সঙ্গে বন্ধুত্ব সবসময় অটুট থাকবে। যদিও ভারতের কিছু সাম্প্রতিক পদক্ষেপে তিনি অসন্তুষ্টির কথাও উল্লেখ করেছেন। বিশেষ করে রাশিয়া থেকে ভারতের তেল কেনার বিষয়ে তাঁর হতাশা রয়েছে। এ ছাড়াও, ভারত থেকে আমদানি পণ্যে যুক্তরাষ্ট্র যে ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে, সেই কথাও মনে করিয়ে দেন ট্রাম্প।

'ভারত-আমেরিকা সম্পর্ক ভবিষ্যতমুখী এবং এটি একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। ট্রাম্পের সৌহার্দ্যের বার্তাকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানান এবং তা সম্পূর্ণভাবে প্রতিদানও দেন।'

ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রসঙ্গে জানিয়েছিলেন, এই দ্বিপাক্ষিক সম্পর্ক গণতন্ত্র, অভিন্ন স্বার্থ এবং মানুষের সঙ্গে মানুষের সংযোগের ওপর দাঁড়িয়ে আছে। নানা চ্যালেঞ্জের মধ্য দিয়েও এই বন্ধন আরও দৃঢ় হয়েছে। তাঁর কথায়, ভারত আশা করছে পারস্পরিক সম্মান ও যৌথ স্বার্থের ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে যাবে।


```