Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভারত-আমেরিকার সম্পর্কে গুরুত্ব দিচ্ছেন মোদী, বিদেশমন্ত্রীর কথায় শুল্কনীতিতে বদলের ইঙ্গিত!

প্রধানমন্ত্রী এর আগে ট্রাম্পের ইতিবাচক বার্তার প্রতিক্রিয়ায় এক্স-এ লিখেছিলেন, 'ভারত-আমেরিকা সম্পর্ক ভবিষ্যতমুখী এবং এটি একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। 

ভারত-আমেরিকার সম্পর্কে গুরুত্ব দিচ্ছেন মোদী, বিদেশমন্ত্রীর কথায় শুল্কনীতিতে বদলের ইঙ্গিত!

ফাইল চিত্র

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 6 September 2025 22:03

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে ফের আলোচনায় এলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর (S Jaishankar)। শনিবার তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সবসময়ই আমেরিকার সঙ্গে ভারতের অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী মোদী ও ট্রাম্পের (Donald Trump) ব্যক্তিগত সম্পর্ক বরাবরই ভালো। তবে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এখন সবচেয়ে জরুরি বিষয় হল, দুই দেশ পরস্পরের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, 'এ মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়, তবে এটুকুই বলতে চাই।'

প্রধানমন্ত্রী এর আগে ট্রাম্পের ইতিবাচক বার্তার প্রতিক্রিয়ায় এক্স-এ লিখেছিলেন, 'ভারত-আমেরিকা সম্পর্ক ভবিষ্যতমুখী এবং এটি একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। ট্রাম্পের সৌহার্দ্যের বার্তাকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানান এবং তা সম্পূর্ণভাবে প্রতিদানও দেন।'

এদিকে, হোয়াইট হাউস থেকে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ভারত-আমেরিকা সম্পর্ক তাঁর কাছে অত্যন্ত মূল্যবান। তিনি দাবি করেন, মোদীর সঙ্গে বন্ধুত্ব সবসময় অটুট থাকবে। যদিও ভারতের কিছু সাম্প্রতিক পদক্ষেপে তিনি অসন্তুষ্টির কথাও উল্লেখ করেছেন। বিশেষ করে রাশিয়া থেকে ভারতের তেল কেনার বিষয়ে তাঁর হতাশা রয়েছে। এ ছাড়াও, ভারত থেকে আমদানি পণ্যে যুক্তরাষ্ট্র যে ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে, সেই কথাও মনে করিয়ে দেন ট্রাম্প।

ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই দ্বিপাক্ষিক সম্পর্ক গণতন্ত্র, অভিন্ন স্বার্থ এবং মানুষের সঙ্গে মানুষের সংযোগের ওপর দাঁড়িয়ে আছে। নানা চ্যালেঞ্জের মধ্য দিয়েও এই বন্ধন আরও দৃঢ় হয়েছে। তাঁর কথায়, ভারত আশা করছে পারস্পরিক সম্মান ও যৌথ স্বার্থের ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে যাবে।


```