ট্রাম্প সম্পর্কে বলা হয় পাহাড়ের আবহাওয়া পরিবর্তনের মতো মত বদল হয় ট্রাম্পের। অনেকেই মনে করেন, তাঁর এই আপাত খামখেয়ালিপনা আসলে এক ধরনের দাপট, আধিপত্যবাদী মনোভাব।

ফাইল ছবি।
শেষ আপডেট: 6 September 2025 07:21
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) বললেন, নরেন্দ্র মোদী (Narendra Modi) আমার খুব ভাল বন্ধু। আমাদেরপর বন্ধুত্ব অটুট। শুল্ক বিবাদ নিয়ে ভারত-মার্কিন সম্পর্কের অচলাবস্থার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
ভারতীয় সময় শনিবার ভোরে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, শুল্ক নিয়ে চলমান বিতর্কে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সম্পর্কের কোনও হেরফের হয়নি। তিনি মনে করিয়ে দেন কয়েক মাস আগেই ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা সফর করেছেন।
ট্রাম্প সম্পর্কে বলা হয় পাহাড়ের আবহাওয়া পরিবর্তনের মতো মত বদল হয় ট্রাম্পের। অনেকেই মনে করেন, তাঁর এই আপাত খামখেয়ালিপনা আসলে এক ধরনের দাপট, আধিপত্যবাদী মনোভাব। তিনি যখন যা বলবেন, সেটাই সেই সময়ের জন্য সত্য, নিজের সম্পর্কে এমন ধারণার নির্মাণ করছেন তিনি।
শনিবার ভোরে মোদী সম্পর্কে মন্তব্য করার আগে ভারত-চিন-রাশিয়ার বন্ধুত্ব নিচে তীর্যক প্রতিক্রিয়া গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। চিনে সদ্য অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO Summit in Chaina) বৈঠকে এই তিন দেশের বোঝাপড়ার নয়া উদ্যোগকে ভালভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট। বলেছিলেন, ‘মনে হচ্ছে ভারতকে আমরা ভারত, রাশিয়ার কাছে হারালাম।’ এই পোস্টের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের শি জিংপিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাসিমুখ ছবি জুড়ে দেন।
নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ স্পেশ্যালে ওই মন্তব্য নিয়েই প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল। তখনই ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর সুসম্পর্ক অটুট বলে দাবি করেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল তিনি এই পরিস্থিতির জন্য তিনি চিনকে কতটা দোষারোপ করতে চান? জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হয় না আমরা তা করেছি। ভারত রাশিয়া থেকে এত তেল কিনছে দেখে আমি খুবই হতাশ হয়েছি। আমি তাদের জানিয়েছি। আমরা ভারতের উপর খুব বড় শুল্ক আরোপ করেছি - ৫০ শতাংশ, খুব বেশি শুল্ক। তবে আপনারা জানেন যে (প্রধানমন্ত্রী) মোদীর সাথে আমার খুব ভালো সম্পর্ক। তিনি কয়েক মাস আগেও এখানে ছিলেন...।’
গত ২৭ অগস্ট থেকে নয়া মার্কিন শুল্ক হার বলবৎ হয়েছে। ৫০ শতাংশ শুল্কের মধ্যে ২৫ শতাংশ হল রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল কেনার জরিমানা। আমেরিকার অভিযোগ রাশিয়ার থেকে সস্তায় জ্বালানি তেল কিনে ভারত আসলে মস্কোকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থ জোগাচ্ছে। অন্যদিকে, ভারতের দাবি, তারা যে দেশ থেকে সস্তায় জ্বালানি পাবে সেই দেশ থেকে কিনবে। তৃতীয় কোনও দেশের এই ব্যাপারে নাক গলানোর সুযোগ নেই।