Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘চিরসখা হে...’ শ্রীকৃষ্ণ ট্রাম্পের ডাকে কাতর সাড়া দিলেন সুদামা মোদী

শনিবার সকালে মোদী ওই বার্তার জবাবে এক্সে লিখেছেন, তিনি ট্রাম্পের এই অনুভূতির ‘প্রগাঢ় প্রশংসা’ করছেন।

‘চিরসখা হে...’ শ্রীকৃষ্ণ ট্রাম্পের ডাকে কাতর সাড়া দিলেন সুদামা মোদী

আমাদের বন্ধুত্ব অটুট। ফাইল ছবি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 6 September 2025 11:40

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিরসখা হে বার্তার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে মোদী ওই বার্তার জবাবে এক্সে লিখেছেন, তিনি ট্রাম্পের এই অনুভূতির প্রগাঢ় প্রশংসা করছেন। দুজনের সম্পর্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্টের আবেগের ইতিবাচক বিচার করার জন্য পরিপূর্ণ সাড়া দিতে প্রস্তুত সখা কৃষ্ণের পরমবন্ধু সুদামা মোদী।

ডোনাল্ড ট্রাম্পের শুল্কবোঝা চাপানোর পর থেকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোদীর বন্ধুত্ব নিয়ে দীর্ঘ চর্চা হয়েছে। তারপর এই প্রথম দুই রাষ্ট্রনেতার বন্ধুত্ব প্রসঙ্গে প্রকাশ্যে মত প্রকাশ করলেন মোদী। তিনি বলেছেন, বৈশ্বিক সহযোগিতার জমিতে ভারত ও আমেরিকা খুবই সদর্থক এবং সর্বাত্মক ভবিষ্যৎ পরিকল্পনার অংশীদার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) এর আগে বলেননরেন্দ্র মোদী (Narendra Modi) আমার খুব ভাল বন্ধু। আমাদের বন্ধুত্ব অটুট। শুল্ক বিবাদ নিয়ে ভারত-মার্কিন সম্পর্কের অচলাবস্থার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য নিয়ে কৌতূহল তৈরি হয়। ভারতীয় সময় শনিবার ভোরে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেনশুল্ক নিয়ে চলতি বিতর্কে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সম্পর্কের কোনও হেরফের হয়নি। তিনি মনে করিয়ে দেন, কয়েক মাস আগেই ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা সফর করেছেন।

শনিবার ভোরে মোদী সম্পর্কে মন্তব্য করার আগে ভারত-চিন-রাশিয়ার বন্ধুত্ব নিচে তির্যক প্রতিক্রিয়া দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। চিনে সদ্য অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO Summit in Chaina) বৈঠকে এই তিন দেশের বোঝাপড়ার নয়া উদ্যোগকে ভালভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট। বলেছিলেন, ‘মনে হচ্ছে আমরা ভারতরাশিয়াকে চিনের কাছে হারালাম।’ এই পোস্টের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনচিনের শি জিংপিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাসিমুখের ছবি জুড়ে দেন।

 Deeply appreciate and fully reciprocate President Trump's sentiments and positive assessment of our ties.

India and the US have a very positive and forward-looking Comprehensive and Global Strategic Partnership.@realDonaldTrump @POTUS https://t.co/4hLo9wBpeF

নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ স্পেশ্যালে ওই মন্তব্য নিয়েই প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল। তখনই ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর সুসম্পর্ক অটুট বলে দাবি করেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এই পরিস্থিতির জন্য তিনি চিনকে কতটা দোষারোপ করতে চানজবাবে ট্রাম্প বলেনআমার মনে হয় না আমরা তা করেছি। ভারত রাশিয়া থেকে এত তেল কিনছে দেখে আমি খুবই হতাশ হয়েছি। আমি তাদের জানিয়েছি। আমরা ভারতের উপর খুব বড় শুল্ক আরোপ করেছি- ৫০ শতাংশখুব বেশি শুল্ক। তবে আপনারা জানেন যে (প্রধানমন্ত্রী) মোদীর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তিনি কয়েক মাস আগেও এখানে এসেছিলেন...।’


```