মার্কিন ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট (Scott Bessent) দাবি করেছেন, ইউরোপ সরাসরি রাশিয়ার (Russia) সঙ্গে জ্বালানি বাণিজ্য অনেকটাই বন্ধ করলেও, পরোক্ষভাবে তারা এখনও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) চালিয়ে যেতে অর্থ জোগাচ্ছে। কারণ ভারত (India) থেকে পরিশোধিত রুশ পেট্রপণ্য কিনছে ইউরোপীয় দেশগুলি।

ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (EU) বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শেষ করেছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই চুক্তি ঘোষণা হওয়ার কথা। ছবি এআই দিয়ে তৈরি করা।
শেষ আপডেট: 27 January 2026 10:56
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্র (United States) ইউরোপীয় দেশগুলিকে সতর্ক করে বলেছে, ভারত-ইউরোপীয় ইউনিয়নের (India-EU) মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরের মাধ্যমে তারা (Europe) কার্যত নিজের বিরুদ্ধেই যুদ্ধে অর্থ বিনিয়োগ করছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট (Scott Bessent) দাবি করেছেন, ইউরোপ সরাসরি রাশিয়ার (Russia) সঙ্গে জ্বালানি বাণিজ্য অনেকটাই বন্ধ করলেও, পরোক্ষভাবে তারা এখনও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) চালিয়ে যেতে অর্থ জোগাচ্ছে। কারণ ভারত (India) থেকে পরিশোধিত রুশ পেট্রপণ্য কিনছে ইউরোপীয় দেশগুলি।
বেসেন্টের এই মন্তব্যটি এমন সময়ে, যখন ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (EU) বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শেষ করেছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই চুক্তি ঘোষণা হওয়ার কথা।
বেসেন্ট এই পরিস্থিতিকে আমেরিকা ও তার বন্ধুদেশগুলির মধ্যে যে স্বার্থত্যাগের জমি তৈরি হয়েছিল, তা ভারসাম্যহীন হয়ে পড়বে বলে ব্যাখ্যা করেন। তাঁর মতে, রাশিয়ার পেট্রলিয়াম বাণিজ্য দুর্বল করতে ওয়াশিংটন (Washington) নানা পদক্ষেপ নিয়েছে। কিন্তু ইউরোপ বিশ্বের তেলবাজারের (Global Oil Trade) ফাঁকফোঁকর ব্যবহার করে এখনও আর্থিকভাবে লাভবান হচ্ছে। ট্রাম্প প্রশাসন (Trump Administration) ইতিমধ্যেই ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক (Tariffs) আরোপ করেছে। এর মধ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে রুশ তেল কেনার কারণে।
বেসেন্টের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine Conflict) অবসান ঘটাতে আলোচনার চেষ্টা চালাচ্ছেন এবং ইউরোপের তুলনায় আমেরিকা অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে। আমরা ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছি রুশ তেল কেনার জন্য। অথচ গত সপ্তাহে কী হল? ইউরোপ ভারতকে সঙ্গে নিয়ে বাণিজ্য চুক্তি সই করল, এক সাক্ষাৎকারে বলেন বেসেন্ট।
তিনি আরও বলেন, রুশ তেল ভারতে যায়, সেখানে তা পরিশোধিত হয়, তারপর সেই পণ্য ইউরোপে রপ্তানি হয়। অর্থাৎ ইউরোপ নিজের বিরুদ্ধেই যুদ্ধের অর্থ জোগাচ্ছে। বেসেন্টের দাবি, ট্রাম্পের নেতৃত্বে শেষ পর্যন্ত এই যুদ্ধের (War) অবসান ঘটানো সম্ভব হবে।
মঙ্গলবার ভারত ও ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) আলোচনা শেষ হওয়ার ঘোষণা করতে চলেছে। লক্ষ্য হল— মার্কিন শুল্কনীতির (US Tariffs) জেরে বিশ্ব বাণিজ্যে (Global Trade) যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার মধ্যেই দুই অঞ্চলের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করা। এই আলোচনা শুরু হয়েছিল ২০০৭ সালে, দীর্ঘ প্রায় দুই দশক পর তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন (Ursula von der Leyen), যিনি বর্তমানে ভারতে রয়েছেন এবং ৭৭-তম সাধারণতন্ত্র দিবস (77th Republic Day) উপলক্ষে নয়াদিল্লিতে (New Delhi) প্রধান অতিথি ছিলেন, এই চুক্তিকে আখ্যা দিয়েছেন— “মাদার অফ অল ডিলস” (Mother of All Deals) বলে।